
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ০৭ জানুয়ারি ২০১৯ । ২৪ পৌষ ১৪২৫
শীতের আয়োজনই আলাদা। শীত মানেই পিঠাপুলি- চারপাশের মিষ্টি রোদ আর কুয়াশাঢাকা প্রকৃতি। শীতের আরো একটি চমক হচ্ছে ফুল। শুষ্ক প্রকৃতির মাঝে বাড়তি আকর্ষণ বাহারি রঙ ও রূপের ফুল।

এসব নানা রঙের ফুলের সঙ্গে কিছুটা সময় কাটালে মনে সতেজ হয়ে ওঠে।

শীতকালে বহু রকমের ফুল ফোটে। এর মধ্যে- শিউলি, গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, কসমস, সিলভিয়া, সূর্যমুখী, গ্লাডিওলাস, বাগানবিলাস ও নানান রঙের দেশি-বিদেশি গোলাপ।

শীত মৌসুমে সৌন্দর্য ছড়ানো বাহারি রং ও রূপের গ্লাডিওলাস কিন্তু খুবই জনপ্রিয়। এর ইংরেজি নাম সোর্ড লিলি। গ্লাডিওলাস ফুলগুলো উৎসবে অনুষ্ঠানে যোগ করে সৌন্দর্যের নতুন মাত্রা।

শীতকাল ছাড়াও সারা বছরই গ্লাডিওলাস ফুল পাওয়া যায়। নানা রঙের হয়ে থাকে এ ফুলটি। যেমন- সাদা, হলুদ, লাল, ফিকে লাল, গোলাপি, বেগুনি ইত্যাদি।

বিয়ে, গায়ে হলুদ, সভা, সমিতি, অনুষ্ঠানে গ্লাডিওলাস ফুল সাদরে গৃহীত হয়ে থাকে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম