মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ১৮ নভেম্বর ২০১৮ । ০৪ অগ্রহায়ণ ১৪২৫
পুত্র আব্রাম খান জয়কে ভর্তির জন্য রাজধানীর বারিধারার একটি স্কুলে নিয়ে গিয়েছিলেন ঢাকাই ছবির অত্যন্ত জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (এআইএসডি) নামের স্কুলটির ফরম পূরণ করলেও আপাতত জয়ের ভর্তি নিচ্ছে না কর্তৃপক্ষ। তারা জানিয়েছে অন্তত ৩ বছর বয়স না হলে স্কুলে ভর্তি করানো যাবে না।

তাই ক্লাশ শুরু করতে শাকিবপুত্রকে অপেক্ষা করতে হবে আরও ছয় মাস। আগামী বছর স্কুলে ভর্তি হতে পারবে জয়।
শাকিব বলেন, ‘জয়ের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। আগামী বছরই এআইএসডি-তে তাকে ভর্তি করাতে পারব। খুবই দুষ্টুমি করে। ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে ওর সঙ্গে আমিও পড়তে বসে যাই।’

অপু বিশ্বাস বলেন, ‘জয়ের সবকিছুতেই শাকিব খান অনেক সিরিয়াস। এত সকালে ভর্তির জন্য স্কুলে চলে আসবে, আমি ভাবতেও পারিনি। জয়ের বাবার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। সকালে স্কুলের ভেতর বাবা-ছেলের খুনসুটি দেখতে বেশ ভালোই লেগেছে।’
অপু বলেন, ‘স্কুলের পরিবেশ দেখে জয়ও অনেক খুশি। কিন্তু আমাদের মন খারাপ হয়ে গেল। তবে আগামী বছর এই স্কুলে জয়কে ভর্তি করাতে পারব।’
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম