Home / খেলা / ক্রীড়াক্ষেত্রে যুবদের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
presi+mbd

ক্রীড়াক্ষেত্রে যুবদের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

মাস্টারি বিডি । আবু হাসান
জাতীয় । ০৯ নভেম্বর ২০১৮ । ২৫ কার্তিক ১৪২৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তরুণ-যুবদের অদম্য শক্তি, সাহস এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে ক্রীড়াক্ষেত্রে বিশ্বদরবারে সাফল্য অর্জনে দেশের ক্রীড়াবিদ, সংগঠকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি আজ শুক্রবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুরে ১৭তম অল এশিয়া উন্মুক্ত ফুলকন্টাক্ট কারাতে প্রতিযোগিতা ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ক্রীড়াক্ষেত্রে সাফল্য অর্জনে তরুণ-যুবদের অদম্য শক্তি, সাহস এবং সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। সংবাদ বাসস-এর।
তিনি খেলাধুলার কাক্সিক্ষত সাফল্য অর্জন একটি সুসমন্বিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের ক্রীড়াঙ্গনের অপার সম্ভাবনা কাজে লাগাতে সরকারের পাশাপাশি সকল ক্রীড়ানুরাগীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
ক্রীড়াঙ্গনে স্থাপন করতে হবে সাফল্যের নতুন নজির, উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের মেয়েরা, যুব ফুটবলাররা ক্রীড়ানৈপূণ্য দেখিয়ে ইতোমধ্যে দেশের জন্য বিরল সাফল্য বয়ে এনেছে।
রাষ্টপতি বলেন, ‘কারাতে এমন একটা খেলা, যা প্রতিযোগীকে নিয়মানুবর্তিতা, ধৈর্য্য, সহনশীলতা এবং প্রতিপক্ষকে সম্মান করার শিক্ষা দেয়। আমাদের এ গতিময় জীবনে ধৈর্য্য ও সহনশীলতার চর্চা খুবই প্রয়োজন। কারণ সহিষ্ণুতার অভাবে সারাবিশ্ব আজ অস্থিতিশীল হয়ে উঠছে এবং মানবিক মূল্যবোধও ধ্বংস হচ্ছে। এ থেকে বেরিয়ে এসে বিশ্বকে শান্তির আবাস হিসেবে গড়ে তুলতে খিউকুশীন কারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন। ’
রাষ্ট্রপতি তাঁর ভাষণের শুরুতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু কেবল বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দেননি, একটি সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠিত করার পাশাপাশি দেশে খেলাধুলার উন্নয়নেও তিনি বিপুল অবদান রেখে গেছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 9 26 6666

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.