Home / বিনোদন / নাটক / ‘ডেড বল’
deadball+mbd-ok-2

‘ডেড বল’

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ১০ নভেম্বর ২০১৮ । ২৬ কার্তিক ১৪২৫

নাটকের নাম ‘ডেড বল’। নামকরণ ক্রিকেটীয়। এবং গল্পের ধরনেও যথার্থই ফুটে উঠেছে নামকরণের স্বার্থকতা।

‘ডেড বল’ নাটকটি নির্মাণ করেছেন হাসিব খান। নাটকটি নিয়ে আশার কথাই শোনালেন সংশ্লিষ্টরা।

deadball+mbd-ok

দীর্ঘসময় পরে ‘ডেড বল’ নিয়ে ফেরা নির্মাতা হাসিব খান বলেন, ‘স্কুল-কলেজের জীবনে এমন গল্প সবারই থাকে। তাই বলা যায়, গল্পটা চেনা। তবে প্রেজেন্টেশনে নতুনত্ব আনার চেষ্টা করেছি; যেটা দর্শকদের আলাদা অনুভূতি যোগাবে। আশা করছি কিছু একটা দাঁড়াবে। কিছু একটা হবে।’

নাটকটি রচনা করেছেন আওরঙ্গজেব।
এতে অভিনয় করেছেন তানজিন তিশা, ফারহান আহামেদ জোভান, সাইদ জামান শাওন, শহিদুল্লাহ সবুজ ও আশিক হায়দার বিশালসহ অনেকে।

deadball+mbd-ok-3

‘ডেড বল’ নাটকে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘গল্পটা একটু অন্যরকম মনে হয়েছে আমার কাছে। আমার চরিত্রে প্রাণবন্ত অভিনয়ের চেষ্টা করেছি। আশা করি, সবার ভালো লাগবে।’

এ নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘বর্ণ’। এ চরিত্রেই দেখা যাবে তিশাকে।
নাটকটি শুক্রবার নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.