
মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ০৪ নভেম্বর ২০১৮ । ২০ কার্তিক ১৪২৫
‘রবীন্দ্রনাথে পাঁচ দিন প্রাঙ্গণেমোর’-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। রবীন্দ্র নাট্যচর্চার সাফল্যের ধারাবাহিকতায় প্রাঙ্গণেমোর নাট্যদল এবার এ আয়োজন করেছে। দলীয় পাঁচটি প্রযোজনা নিয়ে ভিন্ন এক নাট্যায়োজন ‘রবীন্দ্রনাথে পাঁচ দিন প্রাঙ্গণেমোর’।

শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিশিষ্ট নাট্যজন সৈয়দ জামিল আহমেদ এ নাট্যায়োজনের উদ্বোধন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আরিফ খান।

নাট্যায়োজন চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত। একাধারে ৪টি রবীন্দ্রনাথের নাটকের নির্দেশক, ৫টি মুখ্য চরিত্রের অভিনেত্রী আর রবীন্দ্রনাথকে নিয়ে লেখা ১টি নাটকের নির্দেশক নূনা আফরোজের নাটক নিয়ে এ আয়োজন।

এতে উদ্বোধনের দিন (২ নভেম্বর) মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস অবলম্বনে নাটক ‘শেষের কবিতা’। শনিবার ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্যামা’ নৃত্যনাট্য অবলম্বনে ‘শ্যামাপ্রেম’।

আজ রোববার থাকছে ‘আমি ও রবীন্দ্রনাথ’। আগামীকাল সোমবারের নাটক ‘রক্তকরবী’ এবং ৬ নভেম্বর শেষদিন মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চার অধ্যায়’ উপন্যাস অবলম্বনে নাটক ‘স্বদেশী’।

সূত্র : মানবজমিন
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম