Home / ফটো গ্যালারি / দেব কৌশানির ‘হইচই আনলিমিটেড’
dev+hoichoi+mbd-2

দেব কৌশানির ‘হইচই আনলিমিটেড’

মাস্টারি বিডি
বিনোদন । ১৬ আগস্ট ২০১৮ । ০১ ভাদ্র ১৪২৫

পোস্টার শ্যুটের ভিডিও মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছে দর্শমহলে ৷ আর পড়বে না কেন। পুরো কাহিনী জুড়েইতো হইচই। ‘হইচই আনলিমিটেড’ ছবির পোস্টার শ্যুটের ভিডিওতে কৌশানি, দেব এবং পূজার কয়েকটি শট দেখে সকলের ধারণা একটি ইন্টারেস্টিং লাভ ট্র্যাঙ্গেল দেখা যাবে ছবিটিতে৷

dev+hoichoi+mbd

ছবিটিতে দেব, কৌশানি, পূজা ছাডা়ও রয়েছেন খরাজ, কোনিনিকা, অর্ণ, পারমিতা৷
পুজোয় মুক্তি পেতে চলেছে ছবিটি।

এই ছবিতে এক বড় শিল্পপতির ঘরজামাই উত্তীয় (দেব)। উত্তীয়’র স্ত্রী (কৌশানি) সব সময় পুজো নিয়ে ব্যস্ত থাকেন। যা উত্তীয়র জীবনের সব থেকে বড় সমস্যা। অন্যদিকে বিজন (খরাজ) তার দুই স্ত্রীকে নিয়ে সমস্যায় জর্জরিত।

এছাড়া বউয়ের জন্য মনে শান্তি নেই গ্যারাজ মেকানিক আজমল খানের (অর্ণ)। কারণ অভিনেত্রী হতে চাওয়া তার বউ (রোজা পারমিতা) মনে করেন, এই কালিঝুলি মাখা মানুষটি তার বর হওয়ার যোগ্য নয়।

dev+hoichoi+mbd-3

সুতরাং কারও মনেই শান্তি নেই। সর্বত্রই হইচই। ‘হইচই আনলিমিটেড’। তাই শান্তির খোঁজে তারা সবাই উজবেকিস্তানে ঘুরতে যায়। বিদেশে ঘুরতে গিয়ে ঘটনাচক্রে তৈরি হয় এমন সমস্যা, যা রীতিমতো হইচই বাধিয়ে দেয় তাদের জীবনে।

সৌজন্যে : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 7777899

দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণিত …

Leave a Reply

Your email address will not be published.