Home / ফটো গ্যালারি / কারিনার দাম উঠেছে ৮ কোটিতে!
karina+mbd-12

কারিনার দাম উঠেছে ৮ কোটিতে!

karina+mbd-8

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ১৬ আগস্ট ২০১৮ । ০১ ভাদ্র ১৪২৫

এতদিন কারিনার পারিশ্রমিক ছিল ছবি প্রতি ৪ থেকে ৫ কোটি টাকা। কিন্তু এবার থেকে তিনি নাকি ছবিতে অভিনয় করার জন্য ৮ কোটি টাকা নেবেন! অর্থাৎ একলাফেই বেড়ে গেলো ৪ থেকে ৫ কোটি! এখন দেখা যাচ্ছে, দু’বছর টিনসেল টাউন থেকে দূরে থাকার জন্য খুব একটা ক্ষতি হয়নি বেবোর। ‘বীর দি ওয়েডিং’ ছবির সাফল্যের পরে তার হাতে এখন ‘তখত’ এবং ‘গুড নিউজ’। ‘গুড নিউজ’ ছবিতে কারিনাকে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতে।

karina+mbd-7

স্বামী ও সন্তান নিয়ে বেশ ভালই আছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তৈমুর হওয়ার সময়ে সিনেমা দুনিয়া থেকে বেশ কিছু দিন দূরে ছিলেন। ২০১৬-য় ‘উড়তা পঞ্জাব’ ছবিতে অভিনয় করার পরে টানা দু’বছর ক্যামেরার সামনে দাঁড়াননি এ নায়িকা। ২০১৮-তে ‘বীর দি ওয়েডিং’ ছবিতে আবার সেই পুরনো রূপে ফিরে এসেছেন কারিনা।

karina+mbd-4

জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ ‘বেবি বাম্প’ নিয়ে এসেছিলেন কারিনা। প্রসূতি কারিনা তখন বেশ খানিকটা ওজন বাড়িয়ে ফেলেছেন। কিন্তু সেসব কোথায়? ‘বীর দি ওয়েডিং’-এ আবার ডিভা-রূপে আবির্ভাব বেবোর।

karina+mbd-5

আর তাই নিজের পারিশ্রমিকও ঠিক করেছেন আকাশছোঁয়া।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.