Home / আইন-আদালত / জাকির নায়েকের এনজিও : নিরাপত্তা বাহিনীর হানা
_92560262_160706170938_zakir_naik_peace_tv_640x360_peacetv_nocredit

জাকির নায়েকের এনজিও : নিরাপত্তা বাহিনীর হানা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৯ নভেম্বর ২০১৬ । ০৫ অগ্রহায়ণ ১৪২৩

ভারতে সন্ত্রাস দমন সংস্থা এনআইএ আজ সকাল থেকে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অন্তত দশটি ভবনে তল্লাশি চালিয়েছে।
বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা আইআরএফের প্রধান।
শনিবার সকাল থেকে মুম্বাইয়ে আইআরএফের ভবনগুলোতে তল্লাশি চালানোর আগে শুক্রবার এনআইএ সন্ত্রাস দমন আইন ও ভারতীয় দ-বিধি মোতাবেক একটি মামলা দায়ের করে।
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি(এনআইএ) জানায়, আইআরএফের কয়েকজন সদস্য কেরালার কয়েকজন যুবককে জিহাদি মতবাদে দীক্ষিত করে তাদের সন্ত্রাসী সংগঠনটি ইসলামিক স্টেটে যোগ দিতে উদ্বুদ্ধ করেছিল।
এনআইএ’র দায়ের করা অভিযোগপত্রে অবশ্য সরাসরি জাকির নায়েকের নাম উল্লেখ করা হয়নি।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা কয়েকদিন আগে জাকির নায়েকের নেতৃত্বাধীন এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত অনুমোদন করে।
নায়েকের বিরুদ্ধে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর অভিযোগ, তিনি পিস টিভিতে প্রচারিত বক্তব্যের মাধ্যমে সন্ত্রাসবাদে প্ররোচনা দেন।

জাকির নায়েক এই অভিযোগ বারবারই অস্বীকার করে এসেছেন এবং সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, তার ভাষণগুলোর কোথাও তিনি সন্ত্রাসবাদের পক্ষে কথা বলেননি। তিনি দাবি করেন- তার ভাষণের কিছু বিচ্ছিন্ন অংশ উদ্ধৃত করে তার বক্তব্য বিকৃত করা হচ্ছে।
পিস টিভির অনুষ্ঠান তৈরির খরচের একটা অংশ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন থেকে আসে বলেও অভিযোগ ভারত সরকারের।
আইআরএফের কাছে বিদেশ থেকে আসা অনুদানও বন্ধ করে দিয়েছে ভারত সরকার।
ঢাকার হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পরপর অভিযোগ ওঠে সন্দেহভাজন হামলাকারীদের কয়েকজন পিস টিভিতে নায়েকের ভাষণ শুনেই সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হয়।
পিসটিভি ভারতে দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই চলছিল। মুসলমান প্রধান এলাকাগুলোতে এটি যথেষ্ট জনপ্রিয়ও ছিল। তবে ঢাকার ঘটনার পরেই ভারতের পুলিশ প্রশাসন পিস টিভি সম্প্রচার বন্ধ করে দিতে স্থানীয় কেবল অপারেটরদের কড়া নির্দেশ দেয়।
সূত্রঃবাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.