Home / অপরাধ / রাজধানীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
rapembd

রাজধানীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৯ নভেম্বর ২০১৬ । ০৫ অগ্রহায়ণ ১৪২৩

রাজধানীর চকবাজার থানায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একজন বীমা কর্মচারীর বিরুদ্ধে। শনিবার সকালে ইসলামবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর অভিযুক্ত বীমা কর্মচারীকে আটক করেছে পুলিশ। তার নাম মেহেদী হাসান। তিনি রুপালী জীবন বীমার কর্মচারী হিসেবে কর্মরত আছেন।

ওই ছাত্রীর প্রতিবেশীরা জানায়, মেহেদীর সঙ্গে ওই ছাত্রীর এক বছর ধরে প্রেম চলছিল। সকালে ইসলামবাগের একটি বাসায় ওই ছাত্রীকে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে মেহেদী। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চকবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমুর রশীদ তালুকদার ঢাকাটাইমসকে বলেন, অভিযুক্ত মেহেদীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।-সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.