মাস্টারি বিডি ডটকম
ঢাকা ।। ১৮ নভেম্বর ২০১৬ ।। ০৪ অগ্রহায়ণ ১৪২৩
আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে দেশের সবচেয়ে বৃহত্তর শিক্ষা সমাপনী প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী পরীক্ষা । এ পরীক্ষা ২৭ নভেম্বর শেষ হবে। এ বছর ৩২ লাখের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২ হাজার ৮৫৭ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯০ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এ পরীক্ষা প্রতিদিন সকাল ১১ টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বমোট ৭ হাজার ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তন্মধ্যে দেশে ৭ হাজার ১৮৩টি এবং দেশের বাইরে রয়েছে ১১টি কেন্দ্র।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর : ৯৫১৫৯৭৭ এবং অধিদপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর : ০২-৫৫০৭৪৯৩৯, ০১৯৭৯০৮৮৭১৯, ০১৭১২৪১৩১০০
সমাপনী পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যাবে বলে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম