Home / আন্তর্জাতিক / প্রধানমন্ত্রী ‘কপ-২২’-এ যোগ দিতে সোমবার মরক্কো যাবেন
pmpicmbd

প্রধানমন্ত্রী ‘কপ-২২’-এ যোগ দিতে সোমবার মরক্কো যাবেন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১২ নভেম্বর ২০১৬ । ২৮ কার্তিক ১৪২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২)-এর উচ্চ পর্যায়ের দুইটি কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে তিনদিনের সফরে সোমবার মরক্কোর মারাক্কেশ-এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি- ১০১৯) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে সোমবার সকাল ১০ টায় মরক্কোর পশ্চিমাঞ্চলে দেশটির সাবেক রাজকীয় শহর মারাক্কেশ-এর উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ফ্লাইটটি ওইদিন স্থানীয় সময় বিকাল সাড়ে ৪ টায় মারাক্কেশ-এর মেনারা বিমানবন্দরে পৌঁছাবে। খবর বাসস-এর।

বিমানবন্দরে এসে পৌঁছানোর পরে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল লা মামৌনিয়া-তে নিয়ে যাওয়া হবে। মরক্কো সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ নভেম্বর ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২)-এর উচ্চ পর্যায়ের সভায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং জাতীয় ও যৌথভাবে এই বিরাট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজের গতি ত্বরান্বিত করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানাবেন।

একইদিন অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মরক্কোর বাদশাহ ৬ষ্ঠ মোহাম্মদের দেওয়া ভোজসভায় যোগদান করবেন।

তিনদিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ নভেম্বর দেশে ফিরবেন।

মরক্কোর মারাক্কেশ-এর বাব ইগলিতে ৭ নভেম্বর শুরু হওয়া ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২)’ হচ্ছে গত বছরের ডিসেম্বরে ‘কপ-২১’-এ ঐতিহাসিক প্যারিস চুক্তি গৃহিত হওয়ার পর এ ধরনের প্রথম সভা।

অন্যদিকে, ‘বুদাপেস্ট পানি সম্মেলন- ২০১৬’-এ যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ থেকে ৩০ নভেম্বর হাঙ্গেরি সফর করবেন।

‘ওয়ার্ল্ড ওয়াটার কাউন্সিল’-এর সহযোগিতায় হাঙ্গেরি সরকার তিনদিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26255

চুক্তিভিত্তিক নিয়োগে এলজিইডির প্রধান প্রকৌশলী থাকছেন বেলাল হোসেন

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস আরও এক বছর স্থানীয় সরকার প্রকৌশল …

Leave a Reply

Your email address will not be published.