Home / জাতীয় / তথ্যমন্ত্রীর নড়াইল সফর আগামীকাল
hasanulhaqueinuministermbd

তথ্যমন্ত্রীর নড়াইল সফর আগামীকাল

মাস্টারি বিডি ডটকম
নড়াইল । ১২ নভেম্বর ২০১৬ । ২৮ কার্তিক ১৪২৩

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি আগামীকাল রোববার নড়াইল আসছেন। মন্ত্রীর একান্ত সচিব ড. মোল্লা মাহমুদ হাসান স্বাক্ষরিত সফর সূচিতে বলা হয়- রোববার সকাল ৯ টা ১৫ মিনিটে নড়াইল সার্কিট হাউজে পৌঁছবেন মন্ত্রী। বেলা ১১ টায় জেলা জাসদের কর্মি সমাবেশে যোগদান, বিকেল ৩ টা ৩০ মিনিটে জেলা তথ্য অফিস পরিদর্শন, বিকেল ৪ টায় সদর উপজেলার তারপুরে জারি সম্রাট মোসলেম উদ্দিনের ১১৩তম জন্মজয়ন্তী ও মোসলেম মেলার উদ্বোধন করবেন।

জারি সম্রাট মোসলেম উদ্দিন স্মৃতি পরিষদের আয়োজনে দু’দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।

জারি সম্রাট মোসলেম উদ্দিনের ছেলে অধ্যক্ষ রওশন আলী সংবাদমাধ্যমকে বলেন, দু’দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে লাঠিখেলা, আলোচনাসভা ও মোসলেম গীতি ও জারিগানের আসর এবং গ্রামীণ মেলা।

প্রসঙ্গত, জারি সম্রাট মোসলেম উদ্দিন ১৯০৩ সালে ২৪ আগস্ট সদর উপজেলার তারপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন ১৯৯০ সালের ১৯ আগস্ট।

জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ হাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌরমেয়র জাহাঙ্গীর বিশ্বাস, জেলা জাসদের সভাপতি এডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, জেলা জাসদের সহ-সভাপতি তালুকদার হুমায়ুন কবীর, জেলা জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম পান্তু।

অপরদিকে তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপির আগমণ উপলক্ষে জেলা জাসদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। শহরের বিভিন্নস্থানে নির্মাণ করা হয়েছে তোরণ, শুভেচ্ছা জানিয়ে বিভিন্নস্থানে লাগানো হয়েছে ব্যানার ও ফেস্টুন।

জেলা জাসদের যুগ্ম-সম্পদক সাইফুল ইসলাম তুহিন সংবাদমাধ্যমকে বলেন, মন্ত্রীর আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।-বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.