Home / অপরাধ / গাজীপুরে হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড
lawjusticembd

গাজীপুরে হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড

মাস্টারি বিডি ডটকম ।
গাজীপুর । ২৩ এপ্রিল ২০১৮ । ১০ বৈশাখ ১৪২৪

গাজীপুরে একটি হত্যা মামলার রায়ে আজ ১৩ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

সোমবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ফজলে এলাহী ভূইয়া এই রায় ঘোষণা করেন। খবর বাসস-এর।

রায় প্রদানকালে ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
গাজীপুর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মকবুল হোসেন কাজল জানান, সাজাপ্রাপ্তরা ১৯৯৫ সালে জেলার কালীগঞ্জ উপজেলার ঈশ্বরপুর গ্রামের বিল্লাল হোসেনকে খুন করে। ঘটনার পর বিল্লালের স্ত্রী বাদী হয়ে এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে এই ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.