Home / পল্লি উন্নয়ন / দিরাই ও শাল্লায় ৩০ কোটি টাকা ব্যয়ে ১০টি ব্রিজ নির্মাণ
10+bridge+mbd-2

দিরাই ও শাল্লায় ৩০ কোটি টাকা ব্যয়ে ১০টি ব্রিজ নির্মাণ

মাস্টারি বিডি ডটকম ।
সুনামগঞ্জ । ১৯ ডিসেম্বর ২০১৭ । ০৫ পৌষ ১৪২৪

বর্তমান মহাজোট সরকারের আমলে সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লায় প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ১০টি ব্রিজ নির্মিত হওয়ায় এলাকার যোগযোগে নবদিগন্তের সূচনা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ডঃ জয়া সেনগুপ্ত বলেন, এ সরকারের আামলেই আমার নির্বাচনী এলাকায় ১৫০ কোটি টাকা ব্যয়ে আরো ১১টি ব্রিজ নির্মিত হবে।

10+bridge+mbd

নির্মিত ব্রিজগুলোর মধ্যে দিরাই উপজেলার রফিনগর বরখলি ব্রিজ, দৈর্ঘ ৬৪ মিঃ, ব্যয় ২২.৫২ লাখ টাকা, ধাইপুর ব্রিজ, দৈর্ঘ্য ৪৫ মিঃ, ব্যয় ১৮.৫৫ লাখ টাকা, অনন্তপুর ব্রিজ, ৩০ মিঃ, ব্যয় ১৩.২৯ লাখ টাকা, জগদল ব্রিজ, ৮০ মিঃ, ব্যয় ৫৬.৯০ লাখ টাকা, কল্যানী-চরনারচর রাস্তায় ব্রিজ, ৬৬ মিঃ, ব্যয় ১৩৭.৩৬ লাখ টাকা, দিরাই শ্যামারচর রাস্তায় কালভার্ট নির্মাণ ১০ মিঃ, ব্যয় ২০ লাখ টাকা, কামারখাল ব্রিজ, ৭০ মিঃ ব্যয়, ১৬৭.১২ লাখ টাকা, শ্যামারচর মরা সুরমা নদীতে ব্রিজ, ১০০ মিঃ, ব্যয় ২৬০.০২ লাখ টাকা, পিয়াইন নদীর উপর ভাটিপারা ব্রিজ, ৯৯.৭৫ মিঃ, ব্যয় ৮৮.৩৫ লাখ টাকা, দিরাই ডাক বাংলোর নিকট কালনী নদীতে ব্রিজ নির্মাণ, ২১০ মিঃ, ব্যয় ২১৭২.৫৬।

এ ব্রিজগুলো ছিলো এ এলাকার জন্য অত্যন্ত দরকারি। ব্রিজগুলো নির্মাণের ফলে এলাকার জনগণ সন্তোষ প্রকাশ করেছে। এখানে মানুষের যোগাযোগের ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধিত হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

9 6 25 9

সাঁতার শেখাতে গিয়ে বাবা মেয়ে দুজরেই মৃত্যু

ঢাকা, সোমবার ০৯ জুন ২০২৫ মাসস জুড়ী থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম ভুঁইয়া বলেন, ‘পানিতে ডুবে …

Leave a Reply

Your email address will not be published.