Home / প্রবাস / মিশিগানে মেয়র নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের জয়জয়কার
michigan+general+election+kamrul+hasan+mbd

মিশিগানে মেয়র নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের জয়জয়কার

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১০ আগস্ট ২০১৭ । ২৬ শ্রাবণ ১৪২৪

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাংলা টাউনে (হ্যামট্রামিক) প্রাইমারি ইলেকশন ও সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে মঙ্গলবার।

প্রাথমিক ফলাফলে মেয়র পদে প্রথম বাংলাদেশি হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ কামরুল হাসান।

অন্যদিকে, সিটি কাউন্সিলর হিসেবে বাংলাদেশিদের মাঝ থেকে মনোনীত হয়েছেন নাঈম চৌধুরী ও মঞ্জুরুল করিম।

জানা গেছে, নির্বাচন নিয়ে বছরব্যাপী টানটান উত্তেজনা ছিল। দুই বাংলাদেশি মেয়র প্রার্থী ছিলেন আলোচনার প্রধান বিষয়বস্তু। মিশিগানে বাংলা টাউন, যেখানে সবচেয়ে বেশি বাংলাদেশির বসবাস। এখানে মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে। এ শহরে হাঁটলে বাংলাদেশের গন্ধ মিলবে। ২০১৫ সালে হ্যামট্রামিক শহরকে সরকারিভাবে বাংলা টাউন হিসেবে ঘোষণা করেন অঙ্গরাজ্যের গভর্নর রিক স্নাইডার। এবারের মেয়র নির্বাচনে প্রাথমিকের এ ফলাফল বাংলা টাউন নামকরণের পরিপূর্ণতা দিল।

michigan+general+election+mbd
সকলের আশা চূড়ান্ত নির্বাচনে বাংলাদেশি ভোট পেলে মোহাম্মদ কামরুল হাসান প্রথম বাংলাদেশি হিসেবে হ্যামট্রামিক শহরের মেয়র হিসাবে শপথ নেবেন। মোহাম্মদ হাসান এর আগে দুবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত ছিলেন বলে জানা গেছে।

সিটি মেয়র নির্বাচনে বাংলাদেশিদের মধ্য থেকে দুজন পদপ্রার্থী হন। মোহাম্মদ কামরুল হাসান ও এ এস এম কামাল রহমান। এ ছাড়াও প্রার্থী হন বর্তমান মেয়র কারেন মেজেস্কি ও ক্যাথী গরডন। চূড়ান্ত ফলাফলে বর্তমান মেয়র ১২৫৮ ভোট (৪৩%) ও মোহাম্মদ কামরুল হাসান ৭৯২ ভোট (২৭%) পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। আরেক বাংলাদেশি এএসএম কামাল রহমান ৭৩৬ ভোট (২৭%) পেলেও প্রাথমিকে নির্বাচিত হতে ব্যর্থ হন।

অার সিটি কাউন্সিলর হিসেবে বাংলাদেশি প্রার্থী ছিলেন নাঈম চৌধুরী, মঞ্জুরুল করিম, শওকত চৌধুরী, গিয়াস তালুকদার ও সাঈদা মিয়া। এছাড়াও আন্দ্রিয়া কারপিনিস্কি, ইয়ান পেরোটা ও ইয়ামেনি বংশোদ্ভুত মোহাম্মদ আল সমিরি, ফিদেল আল মারসুমি আকিল আল হালেমি প্রার্থী ছিলেন।

বাংলাদেশিদের মাঝে নাঈম চৌধুরী ৯৫২ (১৩%) ও মঞ্জুরুল করিম ৭৬৯ (১১%) ভোট পেয়ে প্রাথমিক নির্বাচনে নির্বাচিত হয়েছেন।-সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26255

চুক্তিভিত্তিক নিয়োগে এলজিইডির প্রধান প্রকৌশলী থাকছেন বেলাল হোসেন

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস আরও এক বছর স্থানীয় সরকার প্রকৌশল …

Leave a Reply

Your email address will not be published.