Home / প্রধানমন্ত্রী / প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মার্চিং উইথ এ বিলিয়ন’ বইয়ের কপি দিলেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা
pm+harshabardhon+shringla+mbd-2

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মার্চিং উইথ এ বিলিয়ন’ বইয়ের কপি দিলেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১০ আগস্ট ২০১৭ । ২৬ শ্রাবণ ১৪২৪

ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের সিনিয়র সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক উদয় মহুরকরের লেখা বই ‘মার্চিং উইথ এ বিলিয়ন’-এর একটি কপি আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, হাইকমিশনার শেখ হাসিনার নিকট তাঁর কার্যালয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পত্রও হস্তান্তর করেন।

তিনি বলেন, ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীকে এ বইয়ের একটি ব্যক্তিগত কপিও প্রদান করেন।

উদয় মহুরকর এই বইয়ে নরেন্দ্র মোদি সরকারের মিডটার্ম পর্যালোচনা করেন।

‘মার্চিং উইথ এ বিলিয়ন’-এ মোদি সরকারের ক্ষমতার তিন বছরের নানা দিক ও শাসন এবং সরকারের কাজের প্রধান ক্ষেত্রসমূহ গুরুত্ব পায়। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 3 26 8888

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ মাসস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই …

Leave a Reply

Your email address will not be published.