Home / জাতীয় / ওয়েজবোর্ড নিয়ে মুহিতের মন্তব্য অগ্রহণযোগ্য : বিএফইউজে
bfuj+logo+mbd

ওয়েজবোর্ড নিয়ে মুহিতের মন্তব্য অগ্রহণযোগ্য : বিএফইউজে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১০ আগস্ট ২০১৭ । ২৬ শ্রাবণ ১৪২৪

নবম ওয়েজবোর্ড সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্যকে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে সাংবাদিক সমাজ।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) এক জরুরি সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অর্থমন্ত্রী এ ধরনের বক্তব্য দিয়েছেন।’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল সভায় সভাপতিত্ব করেন।

সভায় অর্থমন্ত্রীর বক্তৃতার প্রেক্ষিতে উপস্থিত সাংবাদিকদের তাৎক্ষণিক সাহসী প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানানো হয় এবং অর্থমন্ত্রীর বিভ্রান্তিকর তথ্যের জবাব দেয়া এবং সাংবাদিক সমাজের অবস্থান তুলে ধরার জন্য শিগগিরই সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত হয়।

বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্বাভাবিক প্রতিক্রিয়াকে স্বাগত জানানো হয়। সভায় আবারও নির্ধারিত সময়সীমা ১৫ আগস্টের মধ্যে নবম ওয়েজবোর্ড গঠনের দাবি জানানো হয়। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …

Leave a Reply

Your email address will not be published.