Home / জাতীয় / আজ বুধবার, জেনে নিন দিনটি কেমন যাবে আপনার!
26 4 25 3

আজ বুধবার, জেনে নিন দিনটি কেমন যাবে আপনার!

ঢাকা, বুধবার ০২ জুলাই ২০২৫ মাসস

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্রের আবর্তন পথকে ৩৬০ ডিগ্রি সমমানের একটি বৃত্ত আকারে এঁকে ১২টি অংশে বিভক্ত করলে প্রায় ৩০ ডিগ্রি সমমানের যে বৃত্তচাপ পাওয়া যায় তার প্রত্যেকটিকে এক একটি রাশি বলা হয়। রাশিচক্র ১২টি রাশি আছে। রাশিচক্রকে ভাগ্যরেখাও বলা হয়। বুধবার, ২ জুলাই ২০২৫। ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

বৃষ [২১ এপ্রিল-২০ মে] বৃষ [২১ এপ্রিল-২০ মে] মিথুন [২১ মে-২০ জুন]কর্কট  [২১ জুন-২০ জুলাই] কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর] বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি] কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি] মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

আয় বুঝে ব্যয় করতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।

মিথুন [২১ মে-২০ জুন]

আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। দুর্জনেরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাধাবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষরা পিছু হটবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বাড়বে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে। পিতা মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দাম্পত্য ঐক্য বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে। নেশা মদ্য এড়িয়ে চলুন।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

ব্যবসায় মজুত মালের দাম বৃদ্ধি পাবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান  হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। উপহার উপঢৌকন প্রাপ্তির সম্ভাবনা। বিচ্ছেদকৃত দাম্পত্যজীবন জোড়া লাগবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

কর্ম প্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। দাম্পত্য সুখ ঐক্য রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

দ্বিচক্রযান এড়িয়ে চলুন। বাড়ির ইলেকট্র্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

লাইফস্টাইল বদলে দেবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষè নজর রাখুন।  প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 4 24 7

সংসদের কেনাকাটায় হরিলুট

ঢাকা, রবিবার ১৯ এপ্রিল ২০২৬ মাসস মাত্র ৪ হাজার টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪ হাজার …