Home / জাতীয় / ব্রুনাই সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করলেন প্রধানমন্ত্রী
PM+prresi+mbd-2

ব্রুনাই সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করলেন প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি । শিমুল আহসান
জাতীয় । ঢাকা । ২৭ এপ্রিল ২০১৯ । ১৪ বৈশাখ ১৪২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংবাদ বাসস-এর।
প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) মো. জয়নাল আবেদিন সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন বিষয় বিশেষ করে তাঁর সাম্প্রতিক ব্রুনাই সফর সম্পর্কে আলোচনা করেন।
তিনি জানান, সরকার প্রধান তাঁর তিন দিনের ব্রুনাই সফরের ফলাফল সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তাঁর তিন দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার সকালে ব্রুনাই থেকে দেশে ফিরেন।
শেখ হাসিনা তাঁর সে দেশে অবস্থান, পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিশেষ করে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে সম্পাদিত কৃষি, মৎস্য, পশু সম্পদ, সংস্কৃতি ও ক্রীড়া এবং এলএনজি সরবরাহসহ ৭টি চুক্তির বিষয়ে রাষ্ট্রপ্রধানকে অবহিত করা হয়।
প্রধানমন্ত্রী তাঁর ব্রুনাই সফরকালে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ব্রুনাইয়ের ব্যবসায়ী সম্প্রদায় এবং ব্রুনাই চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সঙ্গেও অনেকগুলো বৈঠক করেন।
শেখ হাসিনা জানান, কেবাংগাসানে কূটনৈতিক জোনে বাংলাদেশ হাই কমিশনের নতুন চ্যানসেরি ভবনের ভিত্তি প্রস্তরও স্থাপন করেন।
প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, এই সফর দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরো বৃদ্ধিতে সহায়ক হবে।
এ সময় তারা একে অপরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে বঙ্গভবনে পৌঁছেন। এ সময় রাষ্ট্রপতি ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতিকে একটি ফুলের তোড়া উপহার দেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.