Home / নির্বাচিত সংবাদ / হিজরা সম্প্রদায় থেকে প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান
Untitled-1 copy

হিজরা সম্প্রদায় থেকে প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান

হিজরা সম্প্রদায় থেকে বাংলাদেশের প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান হলেন পিংকি খাতুন

pinky_hijra

তৃতীয় লিঙ্গ বা হিজরা সম্প্রদায় থেকে বাংলাদেশের প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান হলেন পিংকি খাতুন। গতকাল সোমবার ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে পিংকি ৭৪১ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। পিংকি খাতুনের সঙ্গে রুবিনা খাতুন ও নাসিমা ইসলাম নামে আরও দুই নারী কোটচাঁদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। পিংকি ১২ হাজার ৮৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবিনা খাতুন পান ১২ হাজার ১৩৯ ভোট।

পিংকি খাতুন কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সোয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান। পিংকি খাতুন জানিয়েছেন, তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবেন। বৈষম্য রয়েছে তা রোধে কাজ করবেন। পিংকি খাতুন দীর্ঘ ৩ বছর ধরে কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …

Leave a Reply

Your email address will not be published.