Home / ছবি-সংবাদ / প্রথম এক্সক্লুসিভ সাইকেল লেন হবে আগারগাঁয়ে
1482595724_ch-1

প্রথম এক্সক্লুসিভ সাইকেল লেন হবে আগারগাঁয়ে

আগারগাঁওয় এলাকায় প্রায় ১০ কিলোমিটার এক্সক্লুসিভ সাইকেল লেন করা হচ্ছে। সাইকেল ভাড়া দেয়ারও ব্যবস্থা থাকবে সেখানে।শুক্রবার রাজধানীর হাতিরঝিল এলাকায় মাদকবিরোধী ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠানে এ তথ্য জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। মেয়র বলেন, তরুণ প্রজন্মকে মোবাইল অ্যাপসের আসক্তি থেকে বের হয়ে আসতে হবে। তাদের ঘর থেকে বেরিয়ে মাঠে থাকতে হবে, খেলাধুলা করতে হবে। সাইক্লিং করতে হবে বা ম্যারাথনের আয়োজন করতে হবে। হাতিরঝিলে ৫ কিলোমিটার দীর্ঘ ‘রান ফর ব্রেকিং ড্রাগস’ শিরোনামের ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 8 26 111

অক্টোবর ও নভেম্বরে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরে প্রাথমিক প্রস্তুতি শুরু

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস আগামী অক্টোবর ও নভেম্বর মাসে জাপান, …

Leave a Reply

Your email address will not be published.