মাস্টারি বিডি ডটকম
হায়দ্রাবাদ । ০৯ ফেব্রুয়ারি ২০১৭ । ২৭ মাঘ ১৪২৩
ভারতের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্টে প্রথমে ফিল্ডিং-এ নেমেছে সফরকারী বাংলাদেশ।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সফরের একমাত্র টেস্ট ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সংবাদ বাসস-এর।
ছয় ব্যাটসম্যান, একজন অলরাউন্ডার, দুই স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অপরদিকে ছয় ব্যাটসম্যান, দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে ভারত।
এই প্রথমবারের মত ভারতের মাটিতে টেস্ট খেলতে নামলো বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
ভারত একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবেনেশ্বর কুমার, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম