Home / আরও / সোনালু ফুল : পুরো গাছ থেকে যেন সোনা ঝরছে
sonalu+flwer+mbd-f

সোনালু ফুল : পুরো গাছ থেকে যেন সোনা ঝরছে

মাস্টারি বিডি ডটকম
জয়পুরহাট । ০৪ জুন ২০১৭ । ২১ জৈষ্ঠ্য ১৪২৪

সোনালু ফুলের ঝলমলে রূপ দেখে মনে হয় কোন রূপসী কন্যা এইমাত্র হলুদের পিঁড়িতে বসলো। পুরো গাছ থেকে হলুদ যেন বয়ে বয়ে পড়ছে।

গ্রীষ্মের তাপদাহে মানুষের প্রাণ যখন ওষ্ঠাগত সেই সময় বর্ণিল ফুলের সমারোহ চার পাশের রুক্ষতাকে ম্লান করে দেয়। লাল কৃষ্ণচূড়ার ফাঁকে উঁকি দেয়া বেগুনি, জারুল ফুল ছাড়াও আপন মহিমায় ঝলমল করে সোনাঝরা সোনালু ফুল। শীত বসন্তে সোনালু গভীর ভাবে ঘুমিয়ে থাকে। বৈশাখের শুরুতে সে ঘুম ভেঙ্গে আড়মোড়া দেয়। পাঁচ পল্লবের দীর্ঘ মঞ্জুরির এ ফুলগুলো ফুটতে থাকে মাঝ গ্রীষ্মে। দেখতে দেখতে ফুলে ছেয়ে যায় পুরো গাছ। জাগতে থাকে নতুন পাতা। সোনালুর প্রধান আকর্ষণ হলো লম্বা ঝুলন্ত পুষ্পমঞ্জুরি।

sonalu+flwer+mbd-f.-2

কিশোরীর কানের দুলের মতো বৈশাখী হাওয়ায় দুলতে থাকে ফুলের থোকাগুলো। আবার ফুলের ফাঁকে দেখা যায় লম্বা ফল।

পূর্ব-এশিয়া থেকে আগত এই ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাশিয়া ফিস্টুলা। ইংরেজি নাম গোল্ডেন শাওয়ার। এক সময় এই গাছ আমাদের উপ-মহাদেশে ছিল। মহাকবি কালিদাসের ‘মেঘদূত’ কিংবা ব্যাসের ‘ভগবত’ সব খানেই এ ফুলের গুণ-কীর্তন করা হয়েছে। দেশের গ্রামাঞ্চল ছাড়াও জাতীয় সংসদ ভবন, মিরপুর বোটানিক্যাল গার্ডেন, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্কসহ বিভিন্ন সড়কের মাঝপথে সোনালু ফুলের গাছ দেখা যায়।

sonalu+flwer+mbd

সোনালুর ফুল ফল সবই বানরের প্রিয় খাবার। তাই সোনালুর ফলকে বানরের লাঠিও বলা হয় কোন কোন এলাকায়। সোনালুর কাঠ জ্বালানী হিসেবে ব্যবহার হলেও অনেক ওষুধী গুণাগুন রয়েছে। সোনালুর ফলের বিভিন্ন অংশ বাত, বমি, রক্তস্রাব প্রতিরোধে কাজ করে। বীজ সহজে অঙ্কুরিত হয় তবে গাছের বৃদ্ধি খুব ধীরে। সোনালু গাছ যত্ন করে না লাগালেও আপন মনেই বেড়ে ওঠে। গরু-ছাগল এ গাছ খায় না। বেড়ে ওঠার সময় তেমন দৃষ্টিতে না পড়লেও ফুল ফোটার পর দেখে সবার মন-প্রাণ প্রশান্তিতে ভরে যায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

0000000000000000000 copy

ড. ইউনূস এবং আরও যাঁরা পেয়েছেন ‘রাজা তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড’

ঢাকা, শনিবার ১৪ জুন ২০২৫ মাসস অধ্যাপক ইউনূস সম্পর্কে ওয়েবসাইটে বলা হয়, তিনি সামাজিক ব্যবসার নীতি প্রচারে …

Leave a Reply

Your email address will not be published.