Home / অর্থনীতি / সুস্থ সবল স্বাস্থ্য চান, বেশি করে সবজি খান : সবজিমেলা ২০১৭
veg

সুস্থ সবল স্বাস্থ্য চান, বেশি করে সবজি খান : সবজিমেলা ২০১৭

মাস্টারি বিডি ডটকম । শেখ নজরুল
ঢাকা । ০৭ জানুয়ারি ২০১৭ । ২৪ পৌষ ১৪২৩

‘সুস্থ সবল স্বাস্থ্য চান, বেশি করে সবজি খান’ এ প্রতিপাদ্য সামনে রেখে ঢাকায় দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে জাতীয় সবজি মেলা ২০১৭। ০৫ জানুয়ারি, বৃহস্পতিবার  রাজধানীর আ. কা. মু গিয়াস উদ্দীন মিলকী অডিটরিয়াম প্রাঙ্গণে কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এডভোকট মোস্তাফিছুর রহমান এমপি।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৭৭টি দোকান নিয়ে এ মেলা শুরু হয়েছে। এ সবজি মেলা চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। দোকানগুলোতে পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন রকমের সবজি। সরকারি প্রতিষ্ঠানগুলোর দোকানের সবজি শুধুমাত্র প্রদর্শনের জন্য হলেও বেসরকারি প্রতিষ্ঠানের দোকানগুলোতে চলছে কেনা-বেচা। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেল‍া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে সবজি উৎপাদনে বিপ্লব ঘটে গেছে। আগে শুধু শীতকালে সবজি পাওয়া যেত, কিন্তু এখন আমাদের দেশে ১২ বারমাসই সবজি পাওয়া যায়।

তিনি বলেন, বাংলাদেশ সব ক্ষেত্রে সমানভাবে এগিয়ে যাচ্ছে। আমরা মানুষকে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়েছি। এ দেশে আগ্রযাত্রা এগিয়ে যাবে কারণ দেশের মানুষের মনে বিপ্লব ঘটেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশ কৃষিখাতে সফল একটি দেশ। আমরা যখন ৯৬ হাইব্রিড সবজি উৎপাদনের চিন্তা করি তখন অনেকে অনেক কথা বলেছিলো। কিন্তু আমি তাদের বলবো আপনাদের কথা যদি আমরা শুনতাম, তাহলে সবজি উৎপাদনে এতো বিপ্লব ঘটতো না।

তিনি বলেন, সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে আমরা এগিয়ে যাচ্ছি। দেশের সবজি এখন বিদেশেও রফতানি করছি। যা এক সময় আমরা চিন্তা করতে পারতাম না।

এ সময় সবজি ব্যবসার সঙ্গে জড়িতদের উল্লেখ করে তিনি বলেন, আপনার এগিয়ে যান, সরকার সাহায্য করবে। সরকার কোনো দিন ব্যবসা করবে না এবং করা উচিৎও না। কিন্তু আপনারা যদি ব্যবসার নামে অন্যায় করেন, তাহলে সরকার চুপ করে বসে থাকবে না।

কৃষি মন্ত্রাণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষি গবেষণা ক‍াউন্সিলের চেয়ারম্যান ড. আবুল কালাম আযাদ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব বিভাগের প্রাক্তন পরিচালক ড. শাহাবুদ্দিন আহমদ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.