Home / জাতীয় / সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, ১২ শ্রমিক আহত
773

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, ১২ শ্রমিক আহত

ঢাকা, শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ১২ শ্রমিক। শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
আহতরা হলেন- আহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ বরকত, হাবিল আহমেদ, মোহাম্মদ নিয়ামুল হক, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ খাইরুল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাইফুল। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের মেসার্স এস এন কর্পোরেশন শিপইয়ার্ডের পাম্প রুম বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাদের কুমিরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কালের কন্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …