Home / ফটো গ্যালারি / সাধের লাউ!
lau+mbd

সাধের লাউ!

মাস্টারি বিডি । বাঁধন খান
ফিচার । ২৭ জানুয়ারি ২০১৯ । ১৪ মাঘ ১৪২৫

লাউ বা কদু এ দুই নামেই বেশ পরিচিতি রয়েছে সবজিটির। ইংরেজিতে বলা হয় bottle gourd.। বৈজ্ঞানিক নাম: Lagenaria siceraria.। শীতকালীন সবজিগুলোর মধ্যে অন্যতম। লাউ এক প্রকার লতানো উদ্ভিদ। এটি কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া হয়, আর পরিপক্ব অবস্থায় শুকিয়ে এটি বোতল, পাত্র বা নল হিসেবে ব্যবহার করা হয়। এ কারণেই লাউ এর ইংরেজি নাম হয়েছে Bottle gourd.। কচি লাউয়ের রং হালকা সবুজ, ভেতরে সাদা রঙের শাঁস। লাউকে আঞ্চলিক ভাষায় কদু বলা হয়।

lau+mbd-5

লাউ পৃথিবীর অন্যতম পুরনো চাষ হওয়া সব্জি। এর জন্ম আফ্রিকায়। লাউ একটি ধ্বনি পরিবর্তিত শব্দ, যার মূল শব্দ ‘অলাবু’। লাউকে কোন কোন স্থানে আঞ্চলিক ভাষায় কদু বলা হয়। কচি লাউয়ের রং হালকা সবুজ, ভেতরে সাদা রঙের শাঁস। এটি সবজি হিসেবে খাওয়া হয়। শুধু লাউ নয়, লাউয়ের বাকল, লতা, এমনকি পাতাও খাওয়া যায়।

lau+mbd-3

লাউয়ের ভালো জাতগুলোর মধ্যে: হাইব্রিড, মার্টিনা, ডায়না, বর্ষা ও তাফসি। উফশীর মধ্যে, গ্রিন ডায়মন্ড, বারি লাউ ও ক্ষেত লাউ।

lau+mbd-2

লাউ অত্যন্ত উপকারী একটি সবজি। এতে প্রচুর পানি থাকে, যা দেহের পানির পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে। ডায়রিয়া জনিত পানিশূন্যতা দূর করতে সাহায্য করে।
লাউ খেলে ত্বকের আর্দ্রতা ঠিক থাকে।
প্রস্রাবের সংক্রমণজনিত সমস্যা দূর হয়।
এই সবজি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। নিদ্রাহীনতা দূর করে
লাউ দেহের ঘামজনিত লবণের ঘাটতি দূর করে। দাঁত ও হাড়কে মজবুত করে।
চুলের গোড়া শক্ত করে এবং চুল পেকে যাওয়ার হার কমায়।
কোষ্ঠকাঠিন্য, অর্শ, পেট ফাঁপা প্রতিরোধে লাউয়ের রয়েছে সহায়ক গুণাবলি।

lau+mbd-4

এছাড়া লাউ দিয়ে লোক ঘরানার জনপ্রিয় গান রচিত হয়েছে। যেমন: ‘সাধের লাউ বানাইলো মোরে বৈরাগি….’, ‘ওরে লাউয়ের দোতরা তুই মোরে…’।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11144

আমরা অবকাঠামো, কৃষি, জীবিকা ও জলবায়ু তথ্যকে আলাদা বিষয় হিসেবে দেখছি না। এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত’: বেলাল হোসেন

 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস জলবায়ু সহনশীলতা বাড়ানো ও গ্রামীণ জীবিকা …

Leave a Reply

Your email address will not be published.