Home / প্রধানমন্ত্রী / প্রমাণ করেছি, আমরা পারি : শেখ হাসিনা
pm+washington+mbd

প্রমাণ করেছি, আমরা পারি : শেখ হাসিনা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৩ অক্টোবর ২০১৭ । ১৮ আশ্বিন ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতুর ওপর প্রথম স্প্যান বসানোর খবরে উচ্ছ্বসিত হয়েছেন।

রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রিটজ কার্লটন হোটেলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা প্রমাণ করেছি, আমরাও করতে পারি’ … ‘আমি খুব খুশি’। সংবাদ বাসস-এর।

এসময় আবেগতাড়িত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা, বাঙ্গালি জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা যা চাই, তাই করতে পারি, যদি আমরা সৎ ও সংকল্পবদ্ধ থাকি।’

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, গলব্লাডার অপারেশনের পর চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নেয়ার পরামর্শ দিলেও, এদিন তিনি তা উপেক্ষা করেই দেখা করেছেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে।

padma+setu+rising+mbd-4
শেখ হাসিনা দুর্নীতি অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্ব ব্যাংকের মুখ ফিরিয়ে নেয়ার পর, নিজেদের অর্থায়নেই তা করে দেখানোর সাহসী সিদ্ধান্ত নেয়াকে স্মরণ করে বলেন, ‘এটা ছিল একটা বড় চ্যালেঞ্জ, বাংলাদেশের জন্য বড় সিদ্ধান্ত, নিজেদের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা আমাদের ভাবমূর্তির সঙ্গেও জড়িত।’ তিনি বলেন ‘পদ্মার মতো একটি খরস্রোতা নদীতে এমন বড়মাপের সেতু নির্মাণ কাজে হাত দিয়ে আমরা বিশ্বের বুকে উদাহরণ সৃষ্টি করেছি।’

নিজের রাজনীতির লক্ষ্যের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা যে জনগণের জন্য রাজনীতি করি, জনগণের জন্য কাজ করি এবং আমরা পারি তা প্রমাণ করেছি।’

তিনি স্বপ্নের এই পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে অকুণ্ঠ সহযোগিতার জন্য দেশী বিদেশী সকল বাংলাদেশীর প্রতি অভিনন্দন জানান।

দেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতুর ওপর শনিবার শরিয়তপুরের জাজিরা পয়েন্টে প্রথম স্প্যান বসানোর ফলে এটি এখন দৃশ্যমান হয়ে উঠেছে।

প্রায় ৩২০০ টন ওজনের প্রথম স্প্যান সেতুর ৩৭ এবং ৩৮ নম্বর পিলারের ওপর ওইদিন সকালে স্থাপন করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 5 26 2222

ডিসিদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, রবিবার ০৩ মে ২০২৬ মাসস ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের জন্য একগুচ্ছ সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published.