Home / উদ্যোগ / সবাই মিলে লাগাই বৃক্ষ : একদিনেই আড়াই লক্ষ
tree+plantation+mbd-3

সবাই মিলে লাগাই বৃক্ষ : একদিনেই আড়াই লক্ষ

মাস্টারি বিডি ডটকম
টাঙ্গাইল । ১০ অক্টোবর ২০১৭ । ২৫ আশ্বিন ১৪২৪

‘সবাই মিলে লাগাই বৃক্ষ, একদিনেই আড়াই লক্ষ’- শ্লোগান নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আড়াই লাখ বৃক্ষ রোপণ করা হয়েছে। আড়াই লাখ লোকের এ উপজেলায় আড়াই লাখ গাছের চারা রোপণ করা হয়।
দেলদুয়ার উপজেলা প্রশাসনের উদ্যোগে দেলদুয়ারের সর্বস্তরের জনগণ স্বত:স্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচির মূল উদ্দেশ্য দেলদুয়ার উপজেলাকে সবুজে সবুজে সাজানো।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বজ্রপাত থেকে জানমাল রক্ষা ও সবুজ উপজেলা গড়ার লক্ষ্যেই আড়াই লাখ মানুষ একটি করে তালের চারা গাছসহ ওষুধি, ফলদ, কাঠজাতীয় গাছ ছাড়াও শোভা বর্ধনকারী বিভিন্ন প্রজাতির ফুলের বৃক্ষও লাগানো হয়েছে।

tree+plantation+mbd-2

এ উপলক্ষে পাথরাইলের আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহাদত হোসেন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা পারভীন প্রমুখ।

সরকারিভাবে উপজেলার ১৩টি সড়কসহ মোট ১৫টি স্থানে এবং প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, অফিস, হাটবাজারসহ বাড়ির আঙ্গিনায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 2026 333

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ । মাসস আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি …

Leave a Reply

Your email address will not be published.