’সবাই এ পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন’-ড. মুহাম্মদ ইউনূস
Mastary Sangbad
জুন ৭, ২০২৫
জাতীয়, প্রচ্ছদ, প্রধানমন্ত্রী, ব্যানার, ব্রেকিং নিউজ, রাজনীতি, স্থানীয় সরকার
274 Views
ঢাকা, শনিবার ০৭ জুন ২০২৫ মাসস
এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশগ্রহণ করেন।
দেশের মঙ্গলের জন্য সবার দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিমকালে তিনি এ আহ্বান জানান।
এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশগ্রহণ করেন।
এর আগে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন ড. মুহাম্মদ ইউনূস।
আজ সকাল সাড়ে ৭টা জাতীয় ঈদগাহে প্রথম জামাত শুরু হয়। খুতবার পর অংশ নেন মোনাজাতে।মোনাজাত শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এগিয়ে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিন উপদেষ্টার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা।
এরপর প্রধান উপদেষ্টা সবাইকে ঈদ মোবারক জানান। সালাম দিয়ে তিনি বলেন, ‘সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম। সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এ পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।’
২০২৫-০৬-০৭