Home / এই দিন / শিল্পী বিন্দিয়া খানের ঈদ-অ্যালবাম এবং অন্যান্য
bindia+mbd

শিল্পী বিন্দিয়া খানের ঈদ-অ্যালবাম এবং অন্যান্য

…উপমহাদেশের প্রখ্যাত সুরসাধক ওস্তাদ গুল মোহাম্মদ খান সাহেবের সুযোগ্যা নাতনী এবং ওস্তাদ ইয়াসিন খান সাহেবের কন্যা বিন্দিয়া খান তাঁর ইদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, সেই শৈশব থেকেই আমি মামা বাড়িতে ইদ উৎসব কাটিয়ে থাকি। মামাতো ভাইবোনদের সঙ্গে খুব আনন্দে দিনটি অতিবাহিত করি। ইদের দিন সকালে উঠে মায়ের হাতের লোভনীয় কাচ্চি বিরিয়ানি- তারপর মামাবাড়ির ঐতিহ্যবাহী চটপটি, দইবড়াসহ নানা শাহী খাবার-দাবার।…

মাস্টারি বিডি ডটকম
শিমুল মাহবুব । ঢাকা । ২৫ জুন ২০১৭ । ১১ আষাঢ় ১৪২৪

মধুকণ্ঠী শিল্পী বিন্দিয়া খানের সলো অডিও অ্যালবাম ‘মিষ্টি কথার ছলে’ বাজারে এসেছে এবার ইদে। অজয় মিত্রের কথা, সুর ও কম্পোজিশনে এ অ্যালবামে মোট চারটি গান রয়েছে। দুটি মেলোডিয়াস ক্লাসিক এবং দুটি মডার্ন । আধুনিক ধারার গানের অ্যালবাম ‘মিষ্টি কথার ছলে’ প্রসঙ্গে শিল্পী বিন্দিয়া খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, গানগুলো নিয়ে আমি অত্যন্ত আশাবাদী। বর্তমানে যে ধরনের গান হচ্ছে, এ গানগুলো সেদিক থেকে খুবই ব্যতিক্রমধর্মী। একটু আলাদা প্যাটার্ন রয়েছে এতে। দুটি গানে দারুণ চঞ্চলতা রয়েছে- ষাটের দশকের একটি ইমেজ পাওয়া যাবে। ইউটিউবে একটি গান আগেই দেওয়া হয়েছে- বেশ সাড়াও পাওয়া যাচ্ছে। ইদুল ফিতর উপলক্ষে অ্যালবামটি প্রকাশিত হয়েছে। একই সাথে গানগুলোর লিরিক্স ভিডিও পাওয়া যাবে ইউটিউবে।

bindia+mbd-4

 

সাইল্যান্ট সাউন্ড প্রডাকশন-এর ব্যানারে অ্যালবামটির নির্মাণ ও বিপণন।
প্রসঙ্গত, এটি বিন্দিয়া খানের দ্বিতীয় সলো অ্যালবাম।

এছাড়া, বিন্দিয়া খানের একটি মিক্সড মিউজিক ভিডিও অ্যালবাম এসেছে এবার ইদে। অ্যালবামটির নাম ‘ডুবে আছি’। তবে অ্যালবামটির অডিও সিডির নাম ছিল ‘পাল্কি’। এতে জি এম রনির সঙ্গে ডুয়েট একটি গান করেছেন বিন্দিয়া। গানটির কথা লিখেছেন খান মৌ; এবং সুর করেছেন জি এম রনি। এটি জি-সিরিজ-এর একটি প্রযোজনা। তাঁর গানটির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে শিল্পী বিন্দিয়া খান বলেন, রাজধানীর মনোরম লোকেশনে ধারণ করা হয়েছে এ গানটির দৃশ্য। এ গানটি রোমান্টিক ধরনের।

dube+asi+mbd

‘ডুবে আছি’ মিউজিক ভিডিওটির পরিচালনা করেছেন জে এস জিসান।

চলতি মাসের ১৬ তারিখে বাবা দিবস উপলক্ষে ‘আমার বাবা’ নামে আরেকটি মিক্সড অ্যালবাম বাজারে এসেছে বিন্দিয়া খানের। ‘বাবা তুমি ছিলে…’  শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন আফরোজা নিজামী এবং সুর ও সঙ্গীত বাসু।

amar+baba+mbd

উপমহাদেশের প্রখ্যাত সুরসাধক ওস্তাদ গুল মোহাম্মদ খান সাহেবের সুযোগ্যা নাতনী এবং ওস্তাদ ইয়াসিন খান সাহেবের কন্যা বিন্দিয়া খান তাঁর ইদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, সেই শৈশব থেকেই আমি মামা বাড়িতে ইদ উৎসব কাটিয়ে থাকি।

bindia+mbd-2

মামাতো ভাইবোনদের সঙ্গে খুব আনন্দে দিনটি অতিবাহিত করি। ইদের দিন সকালে উঠে মায়ের হাতের লোভনীয় কাচ্চি বিরিয়ানি- তারপর মামাবাড়ির ঐতিহ্যবাহী চটপটি, দইবড়াসহ নানা শাহী খাবার-দাবার। এখন অবশ্য ইদের পরের কয়েকটি দিন অনেকটা একাকী কাটে টেলিভিশন দেখে, গান শুনে। ইদের বিশেষ নাটকগুলো দেখি আমি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 2026 333

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ । মাসস আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি …

Leave a Reply

Your email address will not be published.