Home / ফটো গ্যালারি / শাফিন ফিরলেন
miles+mbd-2

শাফিন ফিরলেন

মাস্টারি বিডি ।
বিনোদন ডেস্ক । ১০ আগস্ট ২০১৮ । ২৬ শ্রাবণ ১৪২৫

অবশেষে মাইলস ব্যান্ডের ভোকাল জনপ্রিয় সংগীত তারকা শাফিন আহমেদ ঘরে ফিরলেন। অনুমতি ছাড়া ‘মাইলস’ নামটি ব্যবহার না করার জন্য নিজের ভাই হামিন আহমেদসহ ব্যান্ডের অন্য সদস্যদের নামে আইনি নোটিশও পাঠিয়েছিলেন শাফিন আহমেদ। বিপরীতে ব্যান্ডের অন্য ৪ সদস্য পাল্টা জবাব দেন ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে।

এ নিয়ে কম কাদা ছোড়াছুড়ি হয়নি। আর কোনদিন এই ব্যান্ডে ফিরবেন না এমন ঘোষণাও দিয়েছিলেন শাফিন আহমেদ। এবার সব তর্ক-বিতর্ক পেছনে ফেলে মাইলস ব্যান্ডেই ফিরলেন এই তারকা। চিরচেনা ঘরে ফিরে বেশ স্বস্তির নিঃশ্বাসই ফেলছেন তিনি। সেই সঙ্গে হামিন আহমেদও দারুণ খুশি। পুরোনো লাইনআপ নিয়ে শিগগিরই গানের অনুশীলন শুরু করতে যাচ্ছে এই ব্যান্ড।

miles+mbd

শনিবার দুপুর ২ টায় ‌‘মাইলস’ আনুষ্ঠানিকভাবে সেই সমস্যার সমাধানের কথা জানালো তাদের অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। সেটি নিজ নিজ ফেসবুক ওয়ালে শেয়ারও করেছেন হামিন ও শাফিন আহমেদ।

ব্যান্ডটি আনুষ্ঠানিক ঘোষণায় জানায়, তারা তাদের মধ্যকার সব সমস্যা এবং মতপার্থক্যের সমাধান করেছেন। যার ফলে এখন থেকে আবারও ব্যান্ডের আসল লাইনআপ নিয়ে কনসার্ট হবে, সদস্যরা অংশ নেবেন স্টুডিও রেকর্ডিংয়েও।

সূত্র : আমাদের সময়

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 10 26 1

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ । মাসস ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার …

Leave a Reply

Your email address will not be published.