Home / এই দিন / ‘শত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে’
pm+hasina+mbd-4

‘শত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে’

মাস্টারি বিডি | শিমুল আহসান
বিনোদন | ঢাকা | ১২ আগস্ট ২০১৯ | ২৮ শ্রাবণ ১৪২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, শত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে।

pm+hasina+mbd

তিনি আরও বলেছেন, মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তারা আমাদের প্রতি বিশ্বাস রেখেছে, আমাদের ভোট দিয়েছে। মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখবে আওয়ামী লীগ।

শেখ হাসিনা আজ সকালে তাঁর সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবন্দ,পদস্থ কর্মকর্তা, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্বিজীবী এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ সাধারণ জনগণের সঙ্গে ঈদ উল আযহার শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।

pm+hasina+mbd-3

জনগণের সুখী ও সমৃদ্ধ জীবন নিশ্চিত করা তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যেন বাংলাদেশকে খাটো করে দেখতে না পারে, এদেশের মানুষ সর্বত্র মর্যাদা নিয়ে দাড়াতে পারে- সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।’

এসময় তিনি শুধু বাংলাদেশের মুসলিম না সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি ঈদের শুভেচ্ছা জানান।

pm+hasina+mbd-2

এছাড়া এবারে বাংলাদেশ থেকে যারা পবিত্র হজ পালন করতে গেছেন তারা যেন সুস্থভাবে দেশে ফিরে আসেন সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.