Home / বিনোদন / নাটক / ভালো কাজ করছি, আরো ভালোর অপেক্ষায় আছি : পলাশ লোহ
palash+loha+mbd-f-f

ভালো কাজ করছি, আরো ভালোর অপেক্ষায় আছি : পলাশ লোহ

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন | ঢাকা | ১২ আগস্ট ২০১৯ | ২৮ শ্রাবণ ১৪২৬

পলাশ লোহ। এ প্রজন্মের প্রতিভাবান একজন শিল্পী। একাধারে তিনি চিত্রশিল্পী, সঙ্গীতশিল্পী এবং অভিনয়শিল্পী। এছাড়া হারমোনিয়াম, বাঁশিসহ বেশ কটি বাদ্যযন্ত্রেও তিনি পারদর্শী । জন্ম ২ আগষ্ট ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়। তাঁর বাবা বিপুল রঞ্জন লোহ এবং মা শিপ্রাা রাণী লোহ।
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে এমএফএ ডিগ্রীধারী পলাশ শ্রী রামনাথ ঠাকুর, শ্রী ইন্দ্র মোহন রাজবংশী ও হায়দার হোসেন’র কাছে সঙ্গীতের তালিম নেন। সঙ্গীত ও ছবি আঁকার পাশাপাশি পলাশ লোহ মঞ্চ ও টেলিভিশন নাটক, বাংলা চলচ্চিত্রাভিনয় ও মডেলিং এর সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রেখেছেন নিজেকে। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী। প্রতিশ্রুতিশীল এ শিল্পীর মুখ থেকে এবার শোনা যাক তার কাজ, রুচিবোধ ইত্যদি নিয়ে কিছু কথা।

palash+loha+drama+mbd-7
আমার করা কাজের সংখ্যা খুব বেশি না। সেটা গানই বলেন আর অভিনয়ের কথাই বলেন। এই দুই মাধ্যমেই আমি একটু ভেবে কাজ করি। একজন রুচিবান অভিনেতা ও শিল্পীর পরিচয় বহন করে তার ব্যক্তিত্ব, পছন্দ, কাজের ধরন, নিজেকে পরিবেশন ইত্যাদি বিষয়গুলো।

palash+loha+drama+mbd-3

ফ্যান্টাসি কিংডমের সুন্দর রাইডগুলোতে চড়ার পর কিন্তু শিশু পার্কের রাইডগুলোতে আপনার চড়তে ভালো লাগবে না। কারণ আপনি ভালো কিছুর স্বাদ আগেই পেয়েছেন। ঠিক তেমনি আমি মঞ্চে অভিনয় করেছি তেরো বছর। তাই সস্তা কন্টেন্ট এর টেলিভিশন নাটকে আমার আগ্রহ নেই। সস্তা কাজ কেউ বেশিদিন মনে রাখে না। সস্তা গল্প, ছ্যাবলামিপূর্ণ ডায়ালগ, সস্তা নির্মাণ টিকেও না। তবুও হরদম চলছেই এই সস্তার রাজত্ব।

palash+loha+maya+masnad+mbd-3

আমি বলবো এর জন্য দায়ী টেলিভিশন চ্যানেলগুলো। হাতেগোনা দুই/তিনটা চ্যানেল আছে, যারা একটু বাছ বিচার করে নাটক বানাচ্ছে, সেইজন্য আমরাও কিছুটা আশা দেখি ও কাজ করি।
আমার ভালো কাজগুলোর মধ্যে কয়েকটা কাজের কথা বলি যেগুলো দর্শক ভালোভাবে গ্রহণ করেছে, ভালো সাড়া পেয়েছি।

palash+loha+maya+masnad+mbd-2
ভিএফএক্স নির্ভর ধারাবাহিক “ডালিমকুমার”, যেটা নির্মাণ করেছেন আতিকুর রহমান বেলাল। আরেকটি ভিএফএক্স নির্ভর ধারাবাহিক “যুবরাজ” প্রচার হয়েছে এনটিভি তে।
শাহজাদা মামুন ভাইয়ের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম “গোলাপী ঘুড়ি” প্রচার হয়েছে চ্যানেল আই তে।
দীর্ঘ ধারাবাহিক “মায়া মসনদ” পরিচালনা করেছেন এস. এম. সালাউদ্দিন। প্রচার হয়েছে এনটিভি তে।
আরেকটি দীর্ঘ ধারাবাহিক এর শ্যুটিং শুরু করবো খুব তাড়াতাড়িই।
আমি এভাবেই আস্তে আস্তে এগোতে চাই, এতো তাড়াহুড়ো নেই।

palash+loha+maya+masnad+mbd

ঠিক একই পথ অনুসরণ করি আমি গানের ক্ষেত্রেও। অনেকেই আমাকে নক করে থাকেন গান করানোর জন্য। কিন্ত লিরিক শুনে- জেনে বুঝে তারপর গাই।
বেশ কয়েকমাস আগে সিনেমার একজন পরিচালক তার দুইটি গান আমাকে দিয়ে গাওয়াবে সিনেমার জন্য, আমি গানের লিরিক দেখে সম্মানের সাথেই উনাকে মানা করে দিয়েছি আমি। কারণ, লিরিক-এ অশ্লীল কিছু শব্দ আছে আর লিরিক তেমন মান উত্তীর্ণও নয়।
পরে শুনলাম সেই গান দুটো দুজন জনপ্রিয় শিল্পী গেয়েছে।
আমি নাম বলবো না তাদের।

palash+loha+mbd

তো এভাবেই ভালো ভালো কাজের সাথে আছি এবং অপেক্ষায়ও আছি।
দোয়া করবেন সবাই, যেনো সুস্থ ধারা বজায় রাখতে পারি।

palash+loha+mbd-3
প্রসঙ্গত, এইচএম ভয়েস-এ শিল্পী পলাশ লোহ বেশ কটি একক মৌলিক গান গেয়েছেন। ‘পাথরের গান’ (মে দিবসের গান), ‘মহাজন’ (দেহবাদ), ‘আমার কেন মনে পড়ে এতো’ (নস্টালজিক), ‘না বলা কথা’ (আবাহন), ‘একলা ুপুর’ (নিসর্গ), ‘ূরে কাছে’ (ক্লাসিক), ‘রক্তে ভেজা বাংলা’ (ভাষা সিরিজ), ‘ভালোবাসার বাংলাদেশ’ (দেশ সিরিজ), ‘জয় হো’, ‘ঘরে এলো বৈশাখ’ (উৎসব সিরিজ), ‘একটি সকাল দিও’ (প্রকৃতি) উল্লেখযোগ্য।
তিনি বেশ কিছু মিক্সড অ্যালবামে কাজ করেছেন। এরমধ্যে ‘বাবা প্রিয় ধন’, ‘মেঘকুমারী’, ‘যে অক্ষরে’,‘বাবা সালাম তোমায়’ ‘কাওয়ালী’, ‘নীলকন্ঠী’ উল্লেখযোগ্য।

palash+loha+mbd-5
পলাশ লোহ এইচএম ভয়েস থেকে প্রকাশিত শিল্পী সাব্বিরের গাওয়া ‘বন্ধু’ ও শফী মন্ডলের ‘ফাঁকি’ গানের মিউজিক ভিডিওর প্রধান চরিত্রে অনবদ্য অভিনয়ে দর্শকের মন কেড়েছেন।

palash+loha+mbd-6

মঞ্চে করেছেন তিনি দ্যাশবাঙলা থিয়েটার’র প্রযোজনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চণ্ডালিকা, ড. সেলিম আল দীন এর নাটক জুলান, ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের যাত্রাপালা মা-মাটি-মানুষ, রশিদুল ইসলাম রাজার কঙ্কাল ও সাড়ে তিন হাত, এখনও এইদেশে ইত্যাদি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

9 6 26 44444

কেমন আছেন তানিয়া বৃষ্টি

ঢাকা, মঙ্গলবার ০৯ জুন ২০২৬ মাসস ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত ফেব্রুয়ারিতে ব্রেন …

Leave a Reply

Your email address will not be published.