Home / শিক্ষা / ঢাবি ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের এক্সিকিউটিভ এমবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
mba+adm+exam+mbd

ঢাবি ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের এক্সিকিউটিভ এমবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৭ জুলাই ২০১৭ । ২৩ আষাঢ় ১৪২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের এক্সিকিউটিভ এমবিএ ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকালে ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আইবিএ ভবনের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তাঁর সঙ্গে ছিলেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ। এছাড়া, পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এই ভর্তি পরীক্ষায় ৪০টি আসনের জন্য ৩৬৭জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 5 26 8

প্রাথমিক থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানো এখন সময়ের দাবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী  হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সকাল …

Leave a Reply

Your email address will not be published.