Home / ছবি-সংবাদ / রাষ্ট্রপতি পেলেন ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট এনআইডি
image-664675-1681226559

রাষ্ট্রপতি পেলেন ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট এনআইডি

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
৭ মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১

আজ বঙ্গভবনে বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে তাঁর ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত ‘স্মার্ট এনআইডি’ কার্ডটি  হস্তান্তর করে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম ।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, পরিচয়পত্র প্রদানকালে নির্বাচন কমিশনের সচিব কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এবং বলেন এখন থেকে পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাদেরকে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদান করা হবে।

রাষ্ট্রপ্রধান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এই নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটি বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের অনন্য স্বীকৃতি।’

মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন ও তাদের কল্যাণে সম্মানী ভাতা বৃদ্ধিসহ সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে এবং যে কোনো প্রয়োজনে সরকার সবসময় তাঁদের পাশে থাকবে।’

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

 

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …