মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
৭ মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১
চলতি অর্থবছরে ইলিশের উৎপাদন বেড়ে ৫ দশমিক ৭১ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে।
আজ সংসদে স্বতন্ত্র সদস্য পংকজ নাথের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেন।
তিনি বলেন ‘২০০৮-০৯ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ২ দশমিক ৯৯ লাখ মেট্রিক টন। আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জেলেদের ভিজিএফের পরিমাণ মাসিক ১০ কেজি থেকে ৪০ কেজিতে উন্নীতকরণসহ বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহন করেছে। যার যথাযথভাবে বাস্তবায়নের ফলে ২০২২-২৩ অর্থবছরে ইলিশের উৎপাদন ৫ দশমিক ৭১ লাখ মেট্রিক টনে উন্নীত হয়।’
সূত্র : বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম