Home / আন্তর্জাতিক / বোলিং দাপটে বাংলাদেশের জয়
image-802674-1715085841

বোলিং দাপটে বাংলাদেশের জয়

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
৭ মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১

ব্যাটিং প্রত্যাশা মতো না হলেও বোলিংয়ে দুর্দান্ত বাংলাদেশ।

জিম্বাবুয়েকে অল্পতেই থমকে দেয় বাংলাদেশ। এক কথায় সাইফউদ্দিন-রিশাদ হাসানদের দাপটে জয় পেল বাংলাদেশ।

মিডল অর্ডারে মান রক্ষা হয়েছে ব্যাটিং ইনিংসের। জিম্বাবুয়েকে দিতে পেরেছে ১৬৬ রানের ইনিংস। এই লক্ষ্য তাড়া করতে নামা জিম্বাবুয়েকে দারুণ বোলিং দিয়ে চেপে ধরেছিল বাংলাদেশ।

রান তাড়া করতে নামা জিম্বাবুয়ের স্কোরবোর্ডে ৩৩ রান তুলতেই তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম সাকিবের গতিতে বিপাকে ছিল সফরকারীরা।

সর্বশেষ জিম্বাবুয়ে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। বাংলাদেশকে হারাতে আরও ৯ রান লাগত জিম্বাবুয়ের।

জিতলেই সিরিজ নিশ্চিত। হারলে বাড়বে অপেক্ষা। এমন সমীকরণের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে একাদশে এসেছেন তানজিম সাকিব ও তানভীর ইসলাম। তাদের জায়গা দিতে একাদশে নেই শরিফুল ইসলাম ও শেখ মেহেদি। অর্থাৎ একজন অলরাউন্ডার বাদ দিয়ে একজন বাড়তি বোলার নিয়ে লড়াইয়ে নামে বাংলাদেশ।

 

 

সূত্র : যুগান্তর

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …