Home / এই দিন / রাষ্ট্রপতি ঈদের নামাজ পড়েছেন জাতীয় ঈদগাহ মাঠে
president+eid+mbd-2

রাষ্ট্রপতি ঈদের নামাজ পড়েছেন জাতীয় ঈদগাহ মাঠে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৬ জুন ২০১৭ । ১২ আষাঢ় ১৪২৪

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ সোমবার সকালে রাজধানীতে জাতীয় ঈদগাহ মাঠে সমাজের সর্বস্তরের শত শত মুসুল্লীর সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

হাইকোর্ট চত্বর সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে আজ সকাল সাড়ে ৮ টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

মন্ত্রিসভার সদস্যবর্গ, সুপ্রিম কোর্টের বিচারকগণ, সংসদ সদস্যবর্গ, সিনিয়র রাজনীতিবিদ, উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ এসময় ঈদের জামাতে নামাজ পড়েন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ঈদের নামাজে ইমামতি করেন।

দেশ ও দেশের মানুষের শান্তি অগ্রগতি ও কল্যাণ কামনা এবং মুসলিম বিশ্বের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রাষ্ট্রপতি নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহ মাঠে মহিলাদের জন্য ঈদের নামাজ পড়তে বিশেষ ব্যবস্থা ছিল।

ঈদ জামাতের মাঠের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

রাষ্ট্রপতি আবদুল হামিদ এর আগে ঈদগাহ মাঠে এসে পৌঁছলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন তাঁকে স্বাগত জানান। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 2026 333

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ । মাসস আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি …

Leave a Reply

Your email address will not be published.