Home / অপরাধ / রাজধানীর ধোলাইখালে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত
sd-26

রাজধানীর ধোলাইখালে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৭ জানুয়ারি ২০১৭ । ০৪ মাঘ ১৪২৩

রাজধানীর ধোলাইখালের চিশতিয়া কমিউনিটি সেন্টারের সামনে আজ ভোরে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে এক ব্যবসায়ী ও তার ভাতিজা নিহত হন।

আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে জানান, নিহতরা হলেন- রাজধানীর ইসলামপুরের কাপড়ের ব্যবসায়ী আলমগীর হোসেন (৪০) ও তার ভাতিজা আব্দুর রহিম (১০)।

তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে বলে জানায় পুলিশ সূত্র।

হাসপাতাল সূত্র জানায়, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

000000

এক কিলোমিটার সড়কে ৩২০ গর্ত, কষ্টে ৯ গ্রামের ২০ হাজার মানুষ

২০ নভেম্বর ২০২৬ মাসস নওগাঁর আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে চলাচলের অযোগ্য …

Leave a Reply

Your email address will not be published.