Home / জাতীয় / রাজধানীতে বাসের চাপায় নিহত ১
sd-3

রাজধানীতে বাসের চাপায় নিহত ১

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২১ নভেম্বর ২০১৬ । ০৭ অগ্রহায়ণ ১৪২৩

রাজধানীর উত্তরা আজমপুর কাঁচাবাজারের সামনে বাসের চাপায় নাম পরিচয় নাজানা এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহতের বয়স আনুমানিক ৫০ বছর।

রবিবার রাত আড়াইটার দিকে ঘটনাটি ঘটেছে।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. রহমতউল্লাহ জানান, আজমপুর কাঁচাবাজারের সামনে রাস্তা পারাপারের সময় ওই ব্যক্তি দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত ব্যক্তির পরনে ছিল গোলাপি হাফ শার্ট ও খয়েরি চেক লুঙ্গি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.