Home / জাতীয় / মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ না ফেরার দেশে
ziauddin+ff+dies+mbd-111

মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ না ফেরার দেশে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ জুলাই ২০১৭ । ১৩ শ্রাবণ ১৪২৪

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ আর নেই। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

তার ভাই কামাল উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে জানান, আজ (শুক্রবার) সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

ziauddin+ff+dies+mbd

বঙ্গবন্ধু হত্যামামলার অন্যতম সাক্ষি জিয়াউদ্দিন প্রায় দুই বছর ধরে লিভারের রোগে ভুগছিলেন।

মুমূর্ষু অবস্থায় তাকে ১ জুলাই চিকিৎসার জন্য ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং এরপর উন্নত চিকিৎসার জন্য ১২ জুলাই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

জিয়াউদ্দিন আহমেদ পিরোজপুর জেলার পাড়েরহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে দুই নম্বর সেক্টরের অধীনে সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2027 8

ঘুমের মধ্যে সাপের কামড়, প্রাণ গেল স্কুলছাত্রীর

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস যশোরের অভয়নগরে সাপের কামড়ে জেরিন খাতুন …

Leave a Reply

Your email address will not be published.