Home / অপরাধ / মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড : বর্ষ পরিক্রমা ২০১৬
kashemsm

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড : বর্ষ পরিক্রমা ২০১৬

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৩০ ডিসেম্বর ২০১৬ । ১৬ পৌষ ১৪২৩

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলতি বছরে ৬টি মামলায় ১২ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিটি)-১। এর প্রথম রায়টি আসে ২ ফেব্রুয়ারি।

৬টি অভিযোগের মধ্যে ৪টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নেত্রকোনার রাজাকার ওয়ায়দুল হক তালুকদার ও আতাউর রহমান নানাকে মৃত্যুদন্ড দেয়া হয়।

৩ মে ওই আদালত কিশোরগঞ্জের রাজাকার গাজী আব্দুল মান্নান (৮৮), নাসিরউদ্দিন আহমেদ (৬২), তার ভাই শামসুদ্দিন আহমেদ (৬০) ও হাফিজউদ্দিনকে (৬৬) একই অপরাধে মৃত্যুদন্ড প্রদান করেন এবং তাদের সহায়তাকারী আজহারুল ইসলামকে (৬০) যাবজ্জীবন কারাদণ্ড দেন।

২৮ জুলাই আইসিটি-১ ১৯৭১ সালের ঘাতক জামালপুরের আলবদর মো. আশ্রাফ হোসেন, মো. আব্দুল মান্নান ও মো. আব্দুল বারীকে মৃত্যুদণ্ড দেয়। তাছাড়া তাদের ৫ সহযোগী অধ্যাপক শরীফ আহমেদ, মো. হারুন, মো. আব্দুল হাসেম, অ্যাডভোকেট শামসুল হক ও এস এম ইউসুফ আলীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।

১০ আগস্ট আদালত সাবেক বিএনপি নেতা ও যশোর থেকে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্য মাওলানা শাখাওয়াত হোসেনকে মৃত্যুদণ্ড এবং তার সাত সহযোগীকে আমৃত্যু কারাদন্ড প্রদান করেন।

আইসিটি-১ তার সর্বশেষ রায় প্রদান করে গত ৫ ডিসেম্বর। রায়ে পলাতক রাজাকার নেতা শরিয়তপুরের ইদ্রিস আলী সরদারকে মৃত্যুদন্ড দেয়া হয়।

এ ছাড়া জামায়াতের সাবেক আমীর মতিউর রহমান নিজামী ও আলবদর কমান্ডার মীর কাশেম আলী এই দুই শীর্ষ মানবতাবিরোধী অপরাধীর ফাঁসি কার্যকর হয় ২০১৬ সালে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …

Leave a Reply

Your email address will not be published.