Home / সাহিত্য / কবিতা / কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালিত
sufiakamalpoetmbdf

কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালিত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২০ নভেম্বর ২০১৬ । ০৬ অগ্রহায়ণ ১৪২৩

নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ রোববার ঢাকায় বিশিষ্ট কবি বেগম সুফিয়া কামালের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সুফিয়া কামাল ১৯৯৯ সালের ২০ নভেম্বর মৃত্যুবরণ করেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।

কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক প্রতিরোধ কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ মিলনায়তনে রোববার বিকেলে এক স্মরণ সভার আয়োজন করে।

মানবতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার একজন সমাজসেবী ও নারীনেত্রীর নাম বেগম সুফিয়া কামাল। নারী জাগরণের পুরোধা ব্যক্তিত্ব তিনি। ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে একটি অভিজাত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে- সাঁঝের মায়া, মায়া কাজল, মন ও জীবন, শান্তি ও প্রার্থনা, উদাত্ত পৃথিবী, দিওয়ান, মোর জাদুদের সমাধি পরে প্রভৃতি। গল্পগ্রন্থ ‘কেয়ার কাঁটা’। ভ্রমণ কাহিনী ‘সোভিয়েত দিনগুলি’। স্মৃতিকথা ‘একাত্তরের ডায়েরি’। সুফিয়া কামাল ৫০টিরও অধিক পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে বাংলা একাডেমি, একুশে পদক, বেগম রোকেয়া পদক, জাতীয় কবিতা পুরস্কার, স্বাধীনতা দিবস পদক উল্লেখযোগ্য।

বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে আজিমপুর কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। পরে কবরস্থান প্রাঙ্গনে সংক্ষিপ্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে সমাবেশে সোনারগাঁও চারু কারু ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, অভিনেত্রী বন্যা দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।-বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11 222

এলজিইডিতে আইইউটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published.