Home / জাতীয় / ভারতে ট্রেন দুর্ঘটনায় বিপুল সংখ্যক প্রাণহানি : প্রধানমন্ত্রীর শোক
pmshakehasinambd

ভারতে ট্রেন দুর্ঘটনায় বিপুল সংখ্যক প্রাণহানি : প্রধানমন্ত্রীর শোক

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২১ নভেম্বর ২০১৬ । ০৭ অগ্রহায়ণ ১৪২৩

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষ মারা যাওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এক বার্তায় এই শোক প্রকাশ করেন।

রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, ‘ভারতের উত্তর প্রদেশে ট্রেন দুর্ঘটনায় বহু লোকের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণ এবং আমার পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। আমরা শোকাহত পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি।’

প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। সংবাদ বাসস-এর।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর পাটনা ও ইন্দোরের মধ্যে চলাচলকারী ট্রেনটি রোববার ভোরে উত্তর প্রদেশে লাইনচ্যুত হলে শতাধিক লোক নিহত ও অনেকে আহত হয়েছেন।

রেল কর্মকর্তাদের উদ্ধৃত করে ভারতের সংবাদ মাধ্যম একথা জানায়।

কানপুর থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণে পুখরাইয়ায় রেলের ১৪টি বগি লাইন থেকে ছিটকে গেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.