মাস্টারি সংবাদ | রিপোর্টার
মহাকাশ | ২৭ নভেম্বর ২০২৩ | ১২ অগ্রহায়ণ ১৪৩০চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ফুল ফোটাতে সক্ষম হয়! ফোটে জিনিয়া ফুল। নাসা মহাকাশে ফুল ফুটিয়ে এক অসম্ভব এবং আপাতদৃষ্টিতে অবাস্তব বিষয়কে বাস্তবে পরিণত করে বসে থাকেনি। তারা এর মাঝেই পরবর্তী করণীয় পদক্ষেপের বিষয়ে কাজ শুরু করেছে। নাসার মহাকাশ গবেষণার ক্ষেত্রে এখন অন্যতম মুখ্য একটি বিষয় হলো মহাকাশে কীভাবে খাদ্যশস্য উৎপাদন করা সম্ভব।
মহাকাশে ফোটে জিনিয়া
মানে তাদের প্রধান লক্ষ্য হলো কীভাবে দীর্ঘদিন মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অবস্থান করা নভোচারীদের জন্য সহজে হজমযোগ্য ফ্রেশ ফলমূল এবং শাকসবজি সরবরাহ করা যায়। একবার যেহেতু জিনিয়া ফুল ফোটানো সম্ভব হয়েছে, নাসার মনে হয়েছে পরবর্তী সময়ে হয়তো মহাকাশে খাদ্যশস্য উৎপাদনের জন্য কৃষিকাজের পরিকল্পনাও তাহলে জোরেশোরে করে ফেলা যায়!
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম