Home / আন্তর্জাতিক / পিটার হাস এখন ঢাকায়
পিটার-হাস02-2311270449

পিটার হাস এখন ঢাকায়

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
জাতীয় নির্বাচন | ২৭ নভেম্বর ২০২৩ | ১২ অগ্রহায়ণ ১৪৩০

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস ১১ দিন ছুটি কাটিয়ে আজ সোমবার ঢাকায় ফিরেছেন। গত ১৬ নভেম্বর তিনি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে ঢাকা ছাড়েন। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি ঢাকায় ফিরেছেন। রাষ্ট্রদূত ও কূটনীতিকদের তাদের কর্মস্থল থেকে নিজ দেশে বা অন্যত্র ছুটিতে যাওয়া স্বাভাবিক নিয়ম হলেও রাষ্ট্রদূত পিটার হাসের সফরটি বেশ আলোচিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, পিটার হাস বেশ আগেই তাঁর ছুটিতে যাওয়ার বিষয়টি বাংলাদেশ সরকারকে জানিয়েছিলেন।এদিকে পিটার হাস ছুটিতে কোথায় গিয়েছিলেন সে বিষয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, বিষয়টি সরকার অবগত থাকলেও বলবে না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ছুটি কাটাতে শ্রীলঙ্কা যাওয়ার বিষয়টি পিটার হাস কয়েকটি পশ্চিমা মিশনপ্রধানকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন।

পিটার হাস ছুটিতে যাওয়ার আগে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের কাছে মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর চিঠি পৌঁছে দেন। ওই চিঠিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সহিংসতামুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং নিঃশর্ত সংলাপের আহ্বান জানায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …