Home / আন্তর্জাতিক / মন্ট্রিলের প্রথম নগরমাতা ভ্যালেরী প্ল্যান্টে
vallery+planty+montril+mbd-2

মন্ট্রিলের প্রথম নগরমাতা ভ্যালেরী প্ল্যান্টে

মাস্টারি বিডি ডটকম ।
আন্তর্জাতিক । ০৬ নভেম্বর ২০১৭ । ২২ কার্তিক ১৪২৪

কানাডার মন্ট্রিলে ঘটে গেল এক দারুণ ঘটনা। সৃষ্টি হলো এক নতুন ইতিহাস। মন্ট্রিল নগরীতে প্রথম নারী মেয়র হিসেবে বামপন্থী নবীন রাজনীতিবিদ ভ্যালেরী প্ল্যান্টে নির্বাচিত হলেন।

৪৩ বছর বয়সী ভ্যালেরী তার সমর্থকদের উদ্দেশ্যে আবেগকম্পিত কণ্ঠে বলেন, ‘আজ আমরা মন্ট্রিলের ইতিহাসের পাতায় একটি নতুন পাতা সংযোজন করলাম।’

vallery+planty+montril+mbd

তিনি আরো বলেন, ‘অবশেষে মন্ট্রিল তার প্রথম নারী মেয়র পেল।’

রোববারে অনুষ্ঠিত এই নির্বাচনে ভ্যালেরী তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডেনিস কোদেরেকে ছয় পয়েন্টের ব্যবধানে হারান। তিনি ৫১ শতাংশেরও বেশি ভোট পান। খবর এএফপি’র।

পরাজয় মেনে নিয়ে প্রবীণ রাজনীতিবিদ এবং সাবেক লিবারেল পার্লামেন্ট সদস্য ও মন্ত্রী কোদেরে বিবৃতিতে বলেন, তিনি আর ‘পৌর রাজনীতি করবেন না।’

ফলাফল প্রকাশের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মন্ট্রিলের প্রথম নির্বাচিত নারী মেয়র ভ্যালেরী প্লান্টেকে অভিনন্দন জানান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

219

বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ । মাসস বাংলাদেশে সন্ত্রাসী সেল বা নেটওয়ার্ক প্রতিষ্ঠার …

Leave a Reply

Your email address will not be published.