Home / উদ্যোগ / ‘মনের মতো মানুষ পাইলাম না’
sakib+bubli+mbd

‘মনের মতো মানুষ পাইলাম না’

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
চলচ্চিত্র ডেস্ক | ঢাকা | ১৯ জুন ২০১৯ | ০৫ আষাঢ় ১৪২৬

শাকিব-বুবলী’র নতুন ছবির জমকালো মহরত

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো শাকিব-বুবলী জুটির নতুন ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’র মহরত। ছবিটির পরিচালক জাকির হোসেন রাজু।

sakib+bubli+mbd-3

ঢাকা ক্লাবে ছবিরে মহরতে প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ।

sakib+bubli+mbd-2

উপস্থিত ছিলেন নির্মাতা জাকির হোসেন রাজু, ছবির প্রধান দুই অভিনয় শিল্পী শাকিব খান ও বুবলী। তাদের শুভকামনা জানাতে মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান, চিত্রনায়িকা অঞ্জনা প্রমুখ।

সিনেমাটির চিত্রনাট্য রচনা করছেন আবদুল্লাহ জহির বাবু। এরই মধ্যে রাজধানীর একটি স্টুডিওতে সিনেমাটির দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গাজী মাজহারুল আনোয়ার ও জাকির হোসেন রাজুর কথায় গান দুটির সুর ও সংগীত করেছেন শফিক তুহিন। কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত সংগীতশিল্পী রাশেদ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.