Home / ফটো গ্যালারি / সাইফ-কারিনা’র ‘জওয়ানি জানেমন’
saif+karina+mbd

সাইফ-কারিনা’র ‘জওয়ানি জানেমন’

মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন ডেস্ক | ঢাকা | ১৯ জুন ২০১৯ | ০৫ আষাঢ় ১৪২৬

সম্পর্কটা স্বামী-স্ত্রী’র। ৭ বছরের দাম্পত্য। এবার নতুন করে চ্যালেঞ্জ নিয়েছেন এ তারকা দম্পতি সাইফ আলি খান এবং কারিনা কাপুর। নতুন এক সিনেমায় সাবেক প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করতে হবে তাদের।

saif+karina+mbd-2

পরিচালক হিসেবে নিতিন কক্করের ডেবিউ ছবি ‘জওয়ানি জানেমন’র শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, কারিনার চরিত্রটি সম্ভবত সইফের সাবেক স্ত্রী বা প্রেমিকার। এ ক্যামিও চরিত্রে অভিনয় করবেন তিনি।

saif+karina+mbd-3

প্রসঙ্গত, ২০১২ সালে বিয়ে করেছেন সাইফ-কারিনা। ‘ওমকারা’ (২০০৬), ‘তশন’ (২০০৮), ‘এজেন্ট বিনোদ’ (২০১২)-র মতো ছবিতে অভিনয় করেছেন এ দম্পতি। তাদের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘হ্যাপি এন্ডিং’ (২০১৪)। পাঁচ বছর পর ফের একসঙ্গে কাজ করছেন এই জুটি।

Saif+Jawani+Janeman+mbd

এই ছবিতে মূলত বাবা-মে‌য়ের গল্প বুনেছেন নিতিন। বাবার ভূমিকায় দেখা যাবে সাইফকে এবং মেয়ের ভূমিকায় পূজা বেদির মেয়ে আলাইয়াকে দেখা যাবে। ইতিমধ্যেই লন্ডনে শুটিং শুরু করেছেন সইফ-আলাইয়া।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.