Home / উদ্যোগ / ভোলায় দৃষ্টিনন্দন টিউলিপ
Tulipe+flower+bhola+mbd

ভোলায় দৃষ্টিনন্দন টিউলিপ

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৮ জানুয়ারি ২০১৮ । ২৫ পৌষ ১৪২৪

দ্বীপ জেলা ভোলায় বিশ্ব বিখ্যাত টিউলিপ ফুল চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। ফুলপ্রেমী কর্নেল (অবসরপ্রাপ্ত) সেলিম নেদারল্যান্ড থেকে টিউলিপের বীজ সংগ্রহ এবং তা রোপণ করে সফল হয়েছেন। শহরের মধ্যে চরনোয়াবাদ এলাকায় তার বাসভবনের ছাদে বিরল প্রজাতির ফুল গাছে প্রথম ফুল ফুটেছে। তার ১০টি বীজের মধ্যে ৭টি বীজ থেকে গাছ হয়েছে। একটিতে ফুল ও অন্যগুলোতেও ফুল আসতে শুরু করেছে। টিউলিপ ফুল চাষের আবহাওয়া অনুকূলে থাকায় এখানে এ ফুল উৎপাদনের ব্যাপক সুযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সেলিম সংবাদমাধ্যমকে বলেন, সাধারণত দ্বীপাঞ্চলে টিউলিপ ফুল ভালো হয়। তাই অনেকটা শখ করে গত বছরের সেপ্টেম্বরে টিউলিপের বীজ রোপণ করেন তিনি। শুধু শীতের সময়টাতে এ ফুল ফোটে। ৭/৮ দিন একটি ফুল গাছে থাকে। ফুল ঝরে পড়ার পর ফুলের বীজটা তুলে ফ্রীজে রেখে দিতে হয় পরের বছর লাগানোর জন্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এখানকার আবহাওয়া টিউলিপের জন্য সম্পূর্ণ অনুকূলে এবং এখানে আরো বৃহৎ আকারে টিউলিপ চাষ করা সম্ভব।

Tulipe+flower+bhola+mbd-2

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা মনে করেন, টবে মাটিতে করে টিউলিপ ফুল গাছের আবাদ একটি ভালো উদ্যোগ। তবে বাণিজ্যিকভাবে এর চাষ করতে হলে আরো বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে।

বাংলাদেশে টিউলিপ চাষের সম্ভাবনা : Tulips টিউলিপ-এর বৈজ্ঞানিক নাম Tulipa. অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রকার ফুল উৎপাদনকারী উদ্ভিদ। এটি বাগানে কিংবা কাট ফ্লাওয়ার হিসেবে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা হয়। ফুলদানীতে সাজিয়ে রাখার জন্য এর আবেদন অনন্য। বর্ষজীবি ও কন্দযুক্ত প্রজাতির এ গাছটি লিলিয়াসিয়ে পরিবারভুক্ত উদ্ভিদ। টিউলিপের প্রায় ১৫০ প্রজাতি এবং এদের অসংখ্য সংকর রয়েছে। বিভিন্ন ধরনের হাইব্রিডসহ টিউলিপের সকল প্রজাতিকেই সাধারণভাবে টিউলিপ নামে ডাকা হয়। টিউলিপ মূলত শীতপ্রধান দেশের বসন্তকালীন ফুল হিসেবে পরিচিত। এটি মুকুল থেকে জন্মায়।

Tulipe+flower+bhola+mbd-3

তবে টিউলিপ এখনো বাংলাদেশে তেমনভাবে চাষ করা হয় না। উচ্চমূল্যের এই ফুলের বাণিজ্যিক চাষের উদ্দেশ্যে বাংলাদেশের জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে টিউলিপ ফুলের জাত উদ্ভাবন করতে এনআইবি-তে একটি গবেষণা প্রকল্প শুরু করা হয়েছে। বাংলাদেশে চাষের উপযোগী টিউলিপের জাত উন্নয়ন ও কৃষক পর্যায়ে সম্প্রসারণ কাজ কিন্তু চলছে দেশে।

প্রায় ২০ প্রকার টিউলিপের জার্মপ্লাজম সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশের আবহাওয়ায় এগুলির উপযোগিতা মূল্যায়নের কাজ চলছে।
টিস্যু কালচারের মাধ্যমে অল্প সময়ে অধিক সংখ্যক চারা উৎপাদনের কাজ চলছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 25 25 11

ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত টাঙ্গাইল শাড়ি

ঢাকা, সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫ মাসস ঢাকা থেকে কিছুটা দূরে টাঙ্গাইলের বিভিন্ন কারখানায় তাঁতের শব্দে এলাকা …

Leave a Reply

Your email address will not be published.